Beleghata Illegal Construction
Bengal Liberty: রাজনীতির জাঁতাকলে কী এবার আম জনতা? তৃণমূলের আমলে তৈরি হওয়া অধিকাংশ ফ্ল্যাট বেআইনি (Beleghata Illegal Construction)। যা দেখে বর্তমান রাজ্য সরকার নিচ্ছে কড়া পদক্ষেপ। নিদান একটাই, ভেঙে ফেলতে হবে বেআইনি বাড়ি। আর এতেই পিষছে না তো সাধারণ মানুষ?
Abhishek Banerjee: বিজেপির জয় নিয়ে এখনও আতঙ্কে অভিষেক@abhishekaitc @MamataOfficial @AITCofficial @bengalliberty1 #westbengalcm #westbengal2026 #abhishekbanerjee #cid #bengalliberty pic.twitter.com/GwMJTBUodo
— Bengal Liberty (@bengalliberty1) May 30, 2026
২৪ মে পুরসভার পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। যেখানে স্পষ্টত লেখা ৪০০ (১) ধারায় বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। এমন নোটিশ বেলেঘাটার তাঁতিপাড়া, বারোয়ারি তলার একাধিক বাড়িতে পড়েছে। আর এই অধিকাংশ বাড়ি তৈরির নেপথ্যে রয়েছে আজমের গ্রুপ। যা বকলমে চালান তৃণমূল কংগ্রেসের নেতা রাজু নস্কর।

নির্মাতার গাফিলতির মাশুল দিচ্ছেন বাসিন্দারা (Beleghata Illegal Construction)
বেঙ্গল লিবার্টি আজ সেই জায়গায় যায়। খোঁজ হয় বাড়ির মালিকদের। নাম না করে তাঁদের দাবি, রাজ্য সরকার আমাদের ব্যবস্থা করে ভাঙতে পারত। কোনটা আইনি আর কোনটা বেআইনি তা সাধারণ মানুষদের পক্ষে বোঝা সম্ভবপর নয়। ভুল করলো অন্যজন। আর মাশুল দিতে হচ্ছে আমাদের।
আরো পড়ুন:- Abhishek Banerjee Sonarpur Incident: অভিষেককে ঘিরে সোনারপুরে পচা ডিম বৃষ্টি, বাঁচতে অভিষেকের সম্বল ক্রিকেট হেলমেট

তবে আজমের গ্রুপের কর্ণধার রাজু নস্করের দেখা মেলেনি। ফোন তাঁর বন্ধ। অফিসে গিয়েও মেলেনি দেখা। বেপাত্তা এই মুহূর্তে রাজু নস্কর। বর্তমানে ওই বেআইনি বাড়ির সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ।

