Swachh App
Bengal Liberty: বাংলা হবে দূষণমুক্ত। তাই আজ থেকে গেরুয়া সরকার চালু করল ‘ স্বচ্ছ অ্যাপ ‘। যে অ্যাপের মাধ্যমে দূষণ মুক্ত পরিষ্কার বাংলা তৈরি করা সম্ভব। যার আজ শুভ সূচনা হল (Swachh App)। উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল কট্টর, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
কিন্তু কী এই স্বচ্ছ অ্যাপ? (Swachh App)
এই অ্যাপের মাধ্যেমে আপনার বাড়ির সামনে বা রাস্তা ঘাটে যদি কোনও নোংরা আবর্জনার স্তূপ পরে থাকতে দেখেন। তাহলে তার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে পোস্ট করুন। সেই ছবি দেখে সেই এলাকার পুরকর্মী তা পরিষ্কার করে দেবেন।

কিন্তু এখানেই রয়েছে টুইস্ট। শুধু পূরকর্মীরাই পরিষ্কার করলে দূষণমুক্ত পরিষ্কার বাংলা তৈরি হবে না। তার জন্য প্রয়োজন রাজ্যবাসীর সাহায্য। আজ থেকে এই পরিষেবা চালু হলেও তিন মাস পর যদি সরকার দেখে কোনও ব্যক্তি বাংলাকে নোংরা করছে যত্রতত্র আবর্জনা বা পানের পিক – থুতু ফেলে, তাহলে তাঁকেও জরিমানা দিতে হতে পারে (Swachh App)।
অর্থাৎ, আগামী তিন মাস নাগরিকদের বুঝতে, শিখতে, জানতে সময় দেবে সরকার। এরপরও যদি নাগরিকরা পরিচ্ছন্ন না রাখেন তাহলে জরিমানা ভরতে হবে।
কোথায় কোথায় প্রথম পর্যায় কাজ চালু করছে রাজ্য সরকার? (Swachh App)
প্রাথমিকভাবে রাজ্যের ১০ টি পুরসভায় চালু হবে এই প্রকল্প। তার মধ্যে রয়েছে আসানসোল, দুর্গাপুর, কাঁথি, তুফানগঞ্জ, বৈদ্যবাটি, মধ্যমগ্রাম সহ দশটি পুরসভা। সেখানে প্রথম পর্যায় কাজ চালু হবে।
তবে এই স্বচ্ছ অ্যাপের মাধ্যমে সমস্ত নিয়মাবলীও বাংলার নাগরিকরা জানতে পারবেন। এমনকি, রিইউজেবল ওয়েস্ট ও সিঙ্গেল ইউজ ওয়েস্ট আলাদা করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রতি ১০০ মিটার অন্তর বসানো হবে ডাস্টবিন (Swachh App)।
আরও পড়ুন: অভিষেককে ঘিরে সোনারপুরে পচা ডিম বৃষ্টি, বাঁচতে অভিষেকের সম্বল ক্রিকেট হেলমেট

