lpg leakage
Bengal Liberty:
সাতসকালে কলকাতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল (Gas Leak Kolkata)। তারাতলা ব্রিজের ওপর চলন্ত একটি গাড়ি থেকে এলপিজি গ্যাস লিক হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই গ্যাসে ঢেকে যায় ব্রিজের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও স্থানীয় পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পৈলান যাওয়ার পথে বিপত্তি Gas Leak Kolkata
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা নাগাদ কল্যাণী থেকে পৈলানগামী একটি এলপিজি সিলিন্ডারবোঝাই গাড়ি গ্যাস রিফিল করানোর উদ্দেশ্যে যাচ্ছিল। তারাতলা ব্রিজের ওপর ওঠার পর গাড়িতে থাকা একটি সিলিন্ডারের ভালভ খুলে যায়। ফলে তীব্র গতিতে গ্যাস বেরোতে শুরু করে।
বিপদের আশঙ্কায় পুলিশ সাময়িকভাবে তারাতলা ব্রিজে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। দমকলের প্রাথমিক অনুমান, ব্রিজের ওপর গাড়ির ঝাঁকুনির কারণেই সিলিন্ডারের মুখ আলগা হয়ে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, “পেট্রল পাম্পে গ্যাস ভরাতে যাচ্ছিল গাড়িটি। আচমকা ঝাঁকুনিতে গাড়ির একটি সিলিন্ডারের ভালভ খুলে যায়। মুহূর্তের মধ্যেই চারদিকে গ্যাস ছড়িয়ে পড়ে। তারাতলা ব্রিজ দিয়ে প্রতিনিয়ত বহু যানবাহন চলাচল করে। ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনায় তারাতলা থানার পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং আশঙ্কার মেঘ কেটে গিয়েছে।”

