weather update
Bengal Liberty:
জুন মাসের শুরুতেই তীব্র গরম! গরম বাড়বে রাজ্য জুড়ে (Weather Update)। নাজেহাল দশা রাজ্যবাসীর। সকাল থেকেই গলদঘর্ম পরিস্থিতি পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে গরমের মাঝেই কি মিলবে সাময়িক স্বস্তি? বিকেলের পর থেকে পরিবর্তন ঘটবে আবহাওয়ার? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম Weather Update
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র গরম ও ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে। দুপুরের দিকে রোদের দাপট বাড়বে। তবে বিকালের দিকে বা সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৮°C থেকে ৪১°C-এর কাছাকাছি ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহ সহ দুই দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২°C থেকে ৩৫°C-এর মধ্যে থাকার সম্ভাবনা।
কলকাতার আবহাওয়া
আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯°C-এর আশেপাশে থাকতে পারে।

