Suvendu at Tarkeshwar
Bengal Liberty: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তারকেশ্বর আসছেন শুভেন্দু অধিকারী। আজ দুপুর ১ টা ৩০ নাগাদ প্রথমে তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন। তারপর মন্দির সংলগ্ন একটি অতিথি নিবাসে হুগলি জেলার নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন (Suvendu at Tarkeshwar)।

কলকাতা থেকে সড়ক পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে – সিঙ্গুর – কামারকুন্ডু – নালিকুল – তারকেশ্বর জয়কৃষ্ণবাজার – পদ্মপুকুর – চাউলপট্টি হয়ে তারকেশ্বর মন্দিরে পৌঁছাবেন। বৈঠকের পর তারকেশ্বর ও ধানিয়াখালিতে সম্ভাব্য ২টি স্থান তিনি পরিদর্শন করবেন, যেখানে আগামী ২০ শে জুন প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিরোধী দল নেতা থাকাকালীন নবান্ন অভিযানের স্বপক্ষে ২০২২ সালের ৮ ই সেপ্টেম্বর তারকেশ্বর শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয় সেই মিছিলে শুভেন্দু অধিকারীকে লক্ষ করে কালো পতাকা দেখানো এবং পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। (Suvendu at Tarkeshwar) ২৩ এর পঞ্চায়েত নির্বাচনের আগে তারকেশ্বরে একটি জনসভা করেছিলেন শুভেন্দু অধিকারী।
যোগীর পর তারকেশ্বরে মুখ্যমন্ত্রী (Suvendu at Tarkeshwar)
এর পর রাম মন্দির প্রতিষ্ঠার আগে রামের মূর্তি মাথায় নিয়ে গোটা তারকেশ্বর শহর পরিক্রমা করেছিলেন শুভেন্দু অধিকারী।
পূর্ববর্তী সরকার তারকেশ্বর ডেভলপমেন্ট অথরিটি বা টিডিএ করেছিল।
তারকেশ্বর মন্দিরকে ঘিরে এই জনপদের উন্নয়ন ছিল উদ্দেশ্য।গত কয়েক বছরে কয়েকটি তোরণ ছাড়া আর কিছুই হয়নি বলে মত তারকেশ্বর বাসীর।
২৬ এর বিধানসভা ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন।তিনি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে তারকেশ্বর হবে কাশি বিশ্বনাথের মত।
হুগলিতে প্রচারে এসে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীকে তারকেশ্বর নিয়ে বলতে শোনা গেছে (Suvendu at Tarkeshwar)। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন তারকেশ্বরে আসছেন।তাই তারকেশ্বরবাসীদের আশা তারকেশ্বরের উন্নয়ন নিয়ে বার্তা দেবেন।
আরও পড়ুন: কর্কট রাশিতে বৃহস্পতির গোচর! কেমন যাবে নতুন মাসের মঙ্গলবার

