US Israel Relations
Bengal Liberty: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর এবার ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US-Israel Relations)। লেবাননে ইজ়রায়েলি বাহিনীর লাগাতার সামরিক অভিযানে অসন্তোষ প্রকাশ করে বেইরুটে নতুন করে বড়সড় হামলার পরিকল্পনা নিয়ে ফোনে কার্যত নেতানিয়াহুকে ভর্ৎসনা করেন তিনি। আমেরিকার আশঙ্কা, ইজ়রায়েলের এই আগ্রাসী অবস্থানের জেরে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি ভেস্তে যেতে পারে। ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে ‘উন্মাদ’ ও ‘অকৃতজ্ঞ’ বলেও কটাক্ষ করেছেন বলে দাবি করা হয়েছে।

Axios-এর রিপোর্টে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য (US Israel Relations)
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Axios-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে ট্রাম্প ও নেতানিয়াহুর কথোপকথনের বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফোনালাপের সময় ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েন যে একপর্যায়ে অশালীন ভাষাও ব্যবহার করেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “আপনি পুরোপুরি উন্মাদ। আমি না থাকলে আজ আপনি জেলের ভেতরে থাকতেন। এখনও আমিই আপনাকে রক্ষা করে চলেছি। আপনাকে সবাই ঘৃণা করে। আপনার আচরণের জন্য গোটা বিশ্ব আজ ইজ়রায়েলকেও ঘৃণা করছে।”

ইরানের সঙ্গে শান্তিচুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা (US Israel Relations)
ইতিমধ্যেই দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়েছে ইজ়রায়েলি বাহিনী। বেইরুটে একাধিক বহুতল ভবন ধ্বংস হয়েছে এবং লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। ট্রাম্পের মতে, এই আগ্রাসী নীতির ফলে পশ্চিম এশিয়াসহ আন্তর্জাতিক মহলে ইজ়রায়েল ক্রমশ কোণঠাসা হয়ে পড়তে পারে।
প্রসঙ্গত, হেজবোল্লা এবং তাদের সমর্থকদের কর্মকাণ্ডের কারণে ইরানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক আলোচনা জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বেইরুটে ইজ়রায়েলের সম্ভাব্য বৃহৎ হামলার পরিকল্পনায় কার্যত বাধা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
.
Trump: “EVERYBODY HATES ISRAEL”
Axios reports Trump yelled at Netanyahu over the phone telling him not to attack Beirut.
Trump: ” You’re fucking crazy.”
“You’d be in prison if it weren’t for me. I’m saving your ass. ”
“Everybody hates you now.”
“Everybody hates Israel… pic.twitter.com/tPwcAF2xLV
— Syrian Girl (@Partisangirl) June 2, 2026
ট্রাম্পের ধমকে নরম নেতানিয়াহু? (US Israel Relations)
মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের পর ইজ়রায়েলের সুর কিছুটা নরম হয়েছে বলেই দাবি বিভিন্ন মহলের। হোয়াইট হাউস থেকে ফোন পাওয়ার পর আপাতত বেইরুটে বড় ধরনের হামলার পরিকল্পনা স্থগিত রেখেছে ইজ়রায়েল।

নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনের পর ট্রাম্প বলেন, “ইজ়রায়েল আর বেইরুটের দিকে এগোবে না। নেতানিয়াহু সেনা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
একই সঙ্গে ট্রাম্প জানান, হেজবোল্লার প্রতিনিধিদের সঙ্গেও তাঁদের কথা হয়েছে এবং তারাও আপাতত ইজ়রায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা বন্ধ রাখার আশ্বাস দিয়েছে।
অতীতেও ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতবিরোধের ঘটনা সামনে এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এতটা কঠোর ভাষায় প্রকাশ্য বা অপ্রকাশ্য সতর্কবার্তার ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

