Kakoli Ghosh Dastidar
Bengal Liberty, ৫ জুন :
অভিষেককে সরিয়ে লোকসভার দলনেতা হতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)? বিধানসভার অভিষেক হটাও মডেল কি এবার সংসদের লোকসভাতেও? প্রথমে মমতার পছন্দ করা রাজ্যসভার বিরোধী দলনেতা, পরবর্তীতে মমতার পছন্দ করার লোকসভার দলনেতাকেও কি কার্যত উচ্ছেদের পথে সাংসদরা? রাজ্যে ৫৮ জন তৃণমূল বিধায়কের কার্যকলাপের পর সম্পূর্ন নজর লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের দিকে। জল্পনা ছিলই, জল্পনাকে আরও উস্কে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার সকালে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে ঘৃতাহুতি দিলেন আগুনে। জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ সহ মোট ২০ জন সাংসদ ইতিমধ্যেই মমতার থেকে মুখ ঘুরিয়েছেন বলে সূত্রের খবর। দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেছেন কাকলি ঘোষ দস্তিদারও। এসব কিছুর মধ্যে মমতার দীর্ঘদিনের সঙ্গীর এই পোস্ট বারুদ ভর্তি গুদামে জ্বলন্ত দেশলাইকাঠির মতোই কাজ করল (Kakoli Ghosh Dastidar)।

পোস্টে কি লিখেছেন কাকলি দেবী (Kakoli Ghosh Dastidar)
তৃণমূল সাংসদ কাকলি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “আপনার কি মনে হয়, একটি রাজনৈতিক পরিবারের চারবারের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, তিনি নিজের কথা ভাবেন? এটি নীতির বিরুদ্ধে রায় এবং শাসনের ব্যর্থতা।” তাঁর এই মন্তব্য যে দলের অন্দরে বর্তমান পরিস্থিতির ইঙ্গিতবাহী, তা বুঝতে রাজনৈতিক মহলের বিশেষ অসুবিধা হয়নি।”
Do you think an MP of 4 terms from a political family , having been with @MamataOfficial , fighting autocracy for 4 decades thinks of self ? It is verdict against policy and failure of governance
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) June 5, 2026
এখানেই থেমে থাকেনি তাঁর পোস্ট। চার্লস ম্যাকের কবিতার একটি অংশ পোস্ট করেছেন তিনি, ” তুমি বলো, তোমার কোনও শত্রু নেই?/ হায় বন্ধু, এ গর্ব বড়ই তুচ্ছ।/যে মানুষ কর্তব্যের সংগ্রামে নেমেছে,/ যে সাহসীদের মতো লড়াই করেছে,/তার শত্রু হবেই….”
You have no enemies, you say?
Alas! my friend, the boast is poor;
He who has mingled in the fray
Of duty, that the brave endure,
Must have made foes!
If you have none,
Small is the work that you have done.
You’ve hit no traitor on the hip.. Charles Mackey— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) June 5, 2026
বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)
মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত কাকলি ঘোষ দস্তিদার। তাঁকে এক মাস আগে লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই দূরত্ব বাড়তে থাকে। এরপর তিনি প্রকাশ্যে আইপ্যাক (I-PAC)-এর বিরুদ্ধে সরব হন। পরবর্তীতে একে একে সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেন। তাৎপর্যপূর্ণভাবে, এরপরই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেয় কেন্দ্র। সাম্প্রতিককালে কল্যাণের সাথেও দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে প্রায় বহুবার। অপরদিকে কল্যাণ ডেরেক এনারা স্পষ্টতই দিদির পাশে আছেন। সব মিলিয়ে দ্বন্দ্ব আরও জটিল হতে চলেছে।

শেষের পথে অভিষেক? (Kakoli Ghosh Dastidar)
রাজনীতিতে তীব্র গুঞ্জন, ঋতব্রত মডেলেই সংসদের দলনেতাকে সরাতে পারেন সংখ্যাগরিষ্ঠ সাংসদরা। এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারকেই বেশিরভাগ রনংদেহি ভূমিকায় দেখা গেছে। লাগাতার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে প্রকাশ্যে দলের বিরোধিতা করেছেন তিনি। তাই অভিষেকের কুর্শির জন্য কাকলির বিকল্প নাম আর কেউ নেই বলেই জল্পনা। সূত্রের খবর, আগামী ৭ জুন বিদ্রোহী ২০ জন তৃণমূল সাংসদের একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। ৮ জুন মমতার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই লোকসভার অধ্যক্ষের কাছে একই মডেলে একটি স্বাক্ষরিত চিঠি জমা পড়তে পারে। লোকসভায় নতুন দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে। অর্থাৎ বিধানসভার পাশাপাশি লোকসভাতেও অভিষেককে বর্জন করতে চায় তৃণমূল। খোকাবাবুর দাদাগিরি সহ্য করতে নারাজ সকলেই।


