Soham Chakraborty
Bengal Liberty ;
কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। সিনেমা করার প্রতিশ্রুতি দিয়ে ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন বিদায়ী বিধায়ক। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ছবি করার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখেননি সোহম।

সোহমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সরকার বদলের পর রেশন দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হচ্ছে তৃণমূলের বিদায়ী বিধায়করা। প্রতারণার অভিযোগে নাম জড়ালো প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহমের। অভিযোগ দায়ের করেছে কৌশিক কর্মকার নামক এক ব্যক্তি। সোহম সিনেমা করার প্রতিশ্রুতি দিয়ে ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু ছবি করেনি বলে অভিযোগ জানিয়েছে কৌশিক। দীর্ঘদিন টাকা ফেরত পাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে অভিনেতার নামে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
রেশন দুর্নীতি, তোলাবাজি সংক্রান্ত মামলায় একাধিক তৃণমূল বিধায়কের নাম জড়িত হয়েছে। তবে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল টলিউডের প্রথম সারির নায়কের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখছে চারু মার্কেট থানার পুলিশ।

