APAI
Bengal Liberty: দশম, দ্বাদশ এবং গ্র্যাজুয়েশনের পর কেরিয়ার নিয়ে ভাবছেন? ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ম্যানেজমেন্ট নাকি অ্যাপ্লাইড সায়েন্স—কোন দিকে যাবেন বুঝতে পারছেন না? আপনার সব দ্বিধার অবসান ঘটাতে এবং সঠিক গাইডেন্স দিতে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস, ওয়েস্ট বেঙ্গল (APAI) নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় শিক্ষামেলা। এই ফেয়ারে এসে শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন, অভিজ্ঞ মেন্টরদের থেকে ফ্রি প্রি-কাউন্সেলিং ও ক্যারিয়ার গাইডেন্স নিতে পারবেন এবং সেই সাথে ভবিষ্যতের সেরা কোর্স ও স্কলারশিপের সমস্ত খোঁজখবর পেয়ে যাবেন।
মালদহের অনুষ্ঠানের সাফল্য: (APAI)
জমকালো সূচনা হয়েছে মালদার বৃন্দাবন গার্ডেনসের অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ খগেন মুর্মু, বিশিষ্ট ব্যক্তিত্ব গোপাল চন্দ্র সাহা, মালদার ডিএম (জেলাশাসক) এবং পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ও অতিরিক্ত জেলাশাসক করণজিৎ সিং সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের এই মেলবন্ধনের শুভ সূচনা ঘটে। বহু ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে মালদহের প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ারের মাধ্যমে প্রচুর ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে।

ইভেন্টের সময় ও স্থান:
এই মেলাটি প্রতিদিন সকাল ১১:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত চলবে। মালদহের পর আগামী ১৬ই জুন পুরুলিয়ার পার্ল ট্রি হোটেলস-এ এটি অনুষ্ঠিত হতে চলেছে। এরপর ১৯শে জুন বর্ধমানে এবং ২০শে জুন দুর্গাপুরের মাঙ্গলিক হোটেল-এ এই মেলা বসবে। মেদিনীপুরে মেলাটি অনুষ্ঠিত হবে ২৪শে জুন এবং শিলিগুড়ির কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট-এ এটি আয়োজিত হবে ২৭শে জুন। সবশেষে, ৩০শে জুন থেকে ১লা জুলাই পর্যন্ত কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই বিশেষ শিক্ষামেলার সমাপ্তি ঘটবে।
আজই আপনার ক্যালেন্ডারে ডেট মার্ক করে রাখুন এবং আপনার শহরের নিকটবর্তী ভেন্যুতে চলে আসুন! বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.apaiwb.com
আরও পড়ুন: জমজমাট লড়াইয়ে জাপানের কাছে আটকে গেল নেদারল্যান্ডস!


