G-7 Summit Clash
Bengal Liberty, ১৫ জুন ২০২৬ : ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ(G-7 Summit Protest) শহরে আয়োজিত ৫২তম জি-৭ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে সুইজারল্যান্ডের জেনেভায় হাজার হাজার বিক্ষোভকারী পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। “নো জি-৭” (No G7) জোটের ব্যানারে প্রায় ২০,০০০ মানুষ পুঁজিবাদ, জলবায়ু সংকট ও সাম্রাজ্যবাদের প্রতিবাদে রাস্তায় নামেন। একপর্যায়ে মিছিলটি সহিংস রূপ নিলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেনেভায় জি-৭ বিরোধী বিক্ষোভ(G-7 Summit Protest)
বিক্ষোভকারীদের একাংশের দাবি, জি-৭ সম্মেলনের মাধ্যমে পুঁজিবাদী নীতি ও ধনী দেশগুলোর আধিপত্যকে প্ররোচিত করা হচ্ছে, যার কারণে বিশ্বজুড়ে বৈষম্য, জলবায়ু পরিবর্তন এবং মানবিক বিপর্যয় বাড়ছে। তাঁদের আরও অভিযোগ, “শান্তিপূর্ণভাবেই মিছিল ও প্রতিবাদ চলছিল, কিন্তু পুলিশ হঠাৎ করেই কোনো কারণ ছাড়া টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এর পরেই শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয়।”


সংঘর্ষ চলাকালীন বিক্ষোভকারীরা বেশ কিছু ব্যাংকের জানালার কাচ ভাঙচুর করেন, জাতিসংঘের টেলিযোগাযোগ ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং একটি টেসলা গাড়িতে অগ্নিসংযোগ করেন।
পুলিশ ও প্রশাসন(G-7 Summit Protest)
উদ্ভূত পরিস্থিতিতে মূল সম্মেলনস্থল ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে অবস্থান করছেন। কড়া নিরাপত্তার মধ্যেও সুইজারল্যান্ড সীমান্তে এই ধরনের সহিংস ঘটনা সম্মেলনের আবহে একটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।


