Yoga Day 2026
Bengal Liberty, ১৫ জুন :
যে রেড রোডে একসময় লাখো মানুষের জমায়েতে পালিত হতো ঈদের নমাজ, সেই রাজপথেই এবার রচিত হতে চলেছে নতুন ইতিহাস (Yoga Day 2026)! তিলোত্তমার বুকে এই প্রথমবার রেড রোড সাক্ষী থাকতে চলেছে যোগ দিবসের। আর এই আয়োজনের প্রধান আকর্ষণ হতে চলেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রেড রোডের বুকে জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিশাল মঞ্চ তৈরির কাজ। আগামী যোগ দিবসে, ঠিক সকাল ৬.৩০ মিনিটে এই রাজপথের মঞ্চ থেকেই একযোগে বিশ্ববাসীকে যোগের মহিমা ও সুস্থতার বার্তা দেবেন তাঁরা (Yoga Day 2026)।

রেড রোডে প্রধানমন্ত্রীর যোগাভ্যাস (Yoga Day 2026)
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে এ বছরের মূল জাতীয় কর্মসূচি। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রায় ৪৫ মিনিট যোগাভ্যাস করবেন এবং তাঁর সঙ্গে অংশ নেবেন প্রায় ৩০ হাজার মানুষ। কলকাতা পুরসভার উপর আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমবার রেড রোডে আয়োজিত এই অনুষ্ঠান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার দৌড়েও রয়েছে। এ বছরের যোগ দিবসের থিম, ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’।

রাজ্যজুড়ে বিশেষ আয়োজন (Yoga Day 2026)
৭ জুন থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিভিন্ন থিমভিত্তিক যোগা কার্নিভাল। ১৯ জুন পালিত হবে ‘দৌড় সে ধ্যান’, যেখানে ২ কিলোমিটার দৌড়ের পর ধ্যান কর্মসূচি হবে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলি নদীর তীরে অনুষ্ঠিত হবে ড্রোন কার্নিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে, ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাওড়া ব্রিজেও আয়োজন করা হয়েছে বিশেষ যোগাসন কর্মসূচি। ‘গঙ্গা যোগা করিডর’ থিমে সেতুর এক পাশের ফুটপাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন এই ব্যতিক্রমী অনুষ্ঠানে।


