Kalyan Banerjee
Bengal liberty
৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তল্লাশি শেষ হয়নি প্রাক্তন মেয়র ঘনিষ্ঠ কালিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে SIT সদস্যরা। অপরদিকে ব্যঙ্গাত্মক ভাষায় ফিরহাদ হাকিমকে বিঁধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে কল্যাণ জানায় ,” শুধু কালীকে ধরলে হবে? কালী যে পাত্রে থেকে সেই দোয়াতকেও ধরা দরকার।”

ববির প্রতি কটাক্ষ কল্যাণের Kalyan Banerjee
তারাতলা ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত বেড়ে ১৬। আহত একাধিক। অন্ন জোটাতে এসে প্রাণ হারিয়েছেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন ওই নির্মাণকাজের ইঞ্জিনিয়ার, সুপারভাইজার এবং শ্রমিক সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদার। এছাড়া, দুর্ঘটনার কারণ তদন্তের জন্য রাজ্য সরকার একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। ইতিমধ্যেই নাম জড়িয়েছে প্রাক্তন মেয়র ঘনিষ্ঠ কালিচরণের। রবিবার, তদন্তকারী সংস্থা তার বাড়িতে হানা দেয়। প্রায় ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তল্লাশি চালিয়ে যান সিট সদস্যরা।

প্ল্যান না মেনেই কি গড়ে উঠেছিল নির্মাণ? ১৬ জনের মৃত্যুর দায় কে নেবে? ইত্যাদি একাধিক প্রশ্ন উঠেছে তারাতলা মৃত্যুপুরীকে ঘিরে । অপরদিকে ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি (OSD) কালীর গ্রেফতারি ঘিরে ববি হাকিমকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের কল্যাণ। সোজাসাপটা জবাব দিলেন, ” শুধু কালীকে ধরলে হবে? কালী যে পাত্রে থেকে সেই দোয়াতকেও ধরা দরকার ”
কল্যাণের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, শুধু কালীকে নয়, কালী যার ছত্রছায়ায় বেড়ে উঠেছে, অর্থাৎ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও ধরা হোক।
তৃণমূলের কল্যাণের এই দাবিতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার


