Brazil vs Japan
Bengal Liberty
গতকাল কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা(Brazil vs Japan) ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। প্রথমবারের মতো শেষ ষোলোর লড়াইয়ে জায়গা করে নিয়েছে কানাডা। এবার নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও হার না মানা এশিয়ান জায়ান্ট জাপান। দুই দলই দারুণ পারফরম্যান্স দেখিয়ে রাউন্ড অব ৩২-এ নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে।

ব্রাজিলের ফেরার গল্প(Brazil vs Japan)
তারকাসমৃদ্ধ ব্রাজিল গ্রুপ সি-তে মরক্কোর বিরুদ্ধে ড্র করে কিছুটা হোঁচট খেলেও, পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। মাতেউস কুনিয়া ও ভিনিসিয়াস জুনিয়রের যুগলবন্দীতে সাম্বার দেশ এখন পুরোপুরি ছন্দে রয়েছে।
লড়াইয়ের নাম জাপান(Brazil vs Japan)
অন্যদিকে এশিয়ান পাওয়ারহাউস জাপান, যারা শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে দু’বার পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করে। এরপর সুইডেনের সঙ্গে ১-১ ড্র এবং তিউনিসিয়াকে ৪-০


ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে নকআউট রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। দুই দলের জন্যই এই ম্যাচটি শেষ ষোলোয় নিজেদের অবস্থান পাকাপোক্ত করার সুবর্ণ সুযোগ।
নেইমার কি প্রথম একাদশে(Brazil vs Japan)
স্কটল্যান্ডের বিরুদ্ধে ৯৮১ দিন পর ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে ফিরেছিলেন নেইমার। অনেকদিন পর তাকে মাঠে দেখে সমর্থকরা উচ্ছ্বসিত ছিলেন। তবে জাপানের বিরুদ্ধে তিনি প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। যদিও হালকা অনুশীলনে দেখা গেছে তাকে, তবুও সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ।
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল(Brazil vs Japan)
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও জাপান এ পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে সেই ম্যাচে ব্রাজিল ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল। ওই ম্যাচে ব্রাজিলের হয়ে রোনালদো দুটি, জুনিনহো একটি এবং গিলবার্তো একটি গোল করেছিলেন।
আরো পড়ুন:- Suvendu Adhikari: রাজ্যে UCC কার্যকর হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের বাইরে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে ব্রাজিল জিতেছে ১১ বার, জাপান জিতেছে মাত্র একবার এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে আশার কথা হলো, ২০২৫ সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছিল। এটিই ব্রাজিলের বিপক্ষে জাপানের একমাত্র জয়।


