Sabyasachi Dutta
Bengal Liberty : তোলাবাজির অভিযোগে ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর আর্থিক লেনদেনের ওপর নজরদারি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Sabyasachi Dutta)। সব্যসাচীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে এবং কোনোভাবে মানি লন্ডারিং বা আর্থিক তছরূপের প্রমাণ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পুলিশি নথি ও বাজেয়াপ্ত নথিপত্র সংগ্রহ শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা (Sabyasachi Dutta)।

তদন্তের পরিসর ও পুলিশের পদক্ষেপ (Sabyasachi Dutta)
বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া তোলাবাজির মামলায় সব্যসাচী দত্তর গ্রেফতারির পরেই তদন্তে নামে ইডি। পুলিশের প্রাথমিক তদন্তে সব্যসাচীর সঙ্গে যুক্ত পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যার মধ্যে প্রায় ৩.৭০ কোটি টাকার হদিশ মিলেছে। এছাড়া, সব্যসাচীর নিউটাউনের বাসভবন থেকে বিপুল পরিমাণ সোনা এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী টিনা ভৌমিক সাহার নদীয়ার তেহট্টের বাড়ি থেকে ৩.৩০০ কেজি সোনা উদ্ধারের ঘটনা কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে রয়েছে। এই বিপুল সম্পদ কি ওই তোলাবাজিরই অংশ? সেই আর্থিক যোগসূত্রই এখন খুঁজছেন গোয়েন্দারা।
পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় কেন্দ্রীয় এজেন্সি (Sabyasachi Dutta)
বর্তমানে এই বিষয়টি একটি প্রাথমিক অনুসন্ধান পর্যায়ে রয়েছে। ইডি সূত্রে খবর, এখনো পর্যন্ত কোনো এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করা হয়নি। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পুলিশ থেকে সংগৃহীত FIR ও জব্দ করা তালিকার প্রতিটি নথি খুঁটিয়ে দেখছেন। সংগৃহীত তথ্য ও প্রমাণাদি মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA), ২০০২-এর আওতায় কোনো অপরাধের ইঙ্গিত দেয় কি না, তা নিশ্চিত হওয়ার পরেই দিল্লি দপ্তরের অনুমোদনে সব্যসাচীর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের প্রক্রিয়া শুরু করা হতে পারে।



