CM Suvendu Adhikari
Bengal Liberty : বিধানসভায় গুন্ডাদমন বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (CM Suvendu Adhikari)। নাগরিকত্ব আন্দোলন, ওয়াকফ আইন-সহ বিভিন্ন ইস্যুতে সংখ্যালঘুদের উসকানি দিয়ে হিংসা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় আগুন লাগলেন। ওই আগুনে বাংলা জ্বলল।” পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও রাজনীতির অপরাধীকরণের অভিযোগ করেন তিনি। তবে একই সঙ্গে তাঁর আশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে আনা এই গুন্ডাদমন বিলের কোনও অপব্যবহার করা হবে না এবং রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবেও একে ব্যবহার করা হবে না (CM Suvendu Adhikari)।

মমতাকে তোপ শুভেন্দুর (CM Suvendu Adhikari)
গুন্ডাদমন বিল পেশ করা ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার কী করেছে শুনুন৷ আগের সরকারে একজন মন্ত্রী ছিলেন৷ এবার মন্তেশ্বরে হেরেছেন৷ CAA-র সময় তিনি ২০১৯ সালে প্রথম বর্ধমানে নিস্পাপ শিশুদের পথে নামিয়েছিলেন ধর্মীয় পোশাক পরিয়ে৷” বিধানসভায় শুভেন্দু নাম না করে নিশানা করেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। তারপর তিনি বলেন,”এটা দেখার পর মমতা বললেন ‘ক্যা ক্যা ছি ছি’।’ সারাদেশে কোনও সমস্যা হয়নি ৷ মমতা সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলেন ৷ পথে নেমে মানুষকে ভুল বুঝিয়ে আগুন লাগালেন ৷ সারা বাংলা জ্বলল ৷”



