Portugal vs Spain
Bengal Liberty
চলতি ফিফা বিশ্বকাপের রাউন্ড(Portugal vs Spain) অব ১৬-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও স্পেন। ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে এই মহারণ। একদিকে অভিজ্ঞতার প্রতীক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, অন্যদিকে তরুণ সেনসেশন লামিন ইয়ামালের স্পেন। সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর লড়াই।

দুই দলের শক্তি(Portugal vs Spain)
দুই দলই গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। পর্তুগালের আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফায়েল লিয়াও ও ব্রুনো ফার্নান্দেজ যেমন বড় ভরসা, তেমনই স্পেনের মিডফিল্ডে পেদ্রি ও গাভি এবং উইংয়ে লামিন ইয়ামাল প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন।
আরো পড়ুন:-
Baruipur : বারুইপুর-কাণ্ডে ৭ দিনের মধ্যে ডিজিপির কাছে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে স্পেন(Portugal vs Spain)
পরিসংখ্যানের বিচারে পর্তুগালের তুলনায় অনেকটাই এগিয়ে স্পেন। এখন পর্যন্ত দুই দল ৪০টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে।এর মধ্যে স্পেন জিতেছে ১৮টি ম্যাচ, পর্তুগাল জিতেছে ৬টি এবং ১৬টি ম্যাচ ড্র হয়েছে।

তবে পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও নকআউট পর্বে অতীতের হিসাব খুব একটা গুরুত্ব পায় না।দুই ইউরোপীয় জায়ান্টের এই লড়াইয়ে সামান্য একটি ভুলও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবে বলেই মনে করা হচ্ছে। ফলে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচগুলোর একটি দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।

