Rajya Sabha
Bengal Liberty:
পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন (Rajya Sabha)। রবিবার কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই বিকেল ৫টা থেকে শুরু হবে ভোট গণনা।নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলে রাজ্যসভায় এই তিনটি আসন শূন্য হয়েছে। এই তিনটি শূন্যপদ পূরণের জন্য পৃথকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
বারুইপুর-নরেন্দ্রপুর-সোনারপুরে জারি বিএনএসএসের ১৬৩ ধারা
Baruipur Case: বারুইপুর-নরেন্দ্রপুর-সোনারপুরে জারি বিএনএসএসের ১৬৩ ধারা
সূচি প্রকাশ নির্বাচন কমিশনের
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ জুলাই উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৪ জুলাই পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। ১৫ জুলাই মনোনয়নপত্রগুলি যাচাই (স্ক্রুটিনি) করা হবে এবং ১৭ জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। এরপর ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট শেষ হওয়ার পর, ওই দিনই বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সমগ্র নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রতিটি শূন্যপদের জন্য পৃথকভাবে ভোট নেওয়া হবে। সেই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পর্যবেক্ষক নিয়োগসহ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

