Baruipur Encounter
Bengal Liberty : বারুইপুর কাণ্ডে আরও এক নাটকীয় মোড়। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের (Baruipur Encounter)। এই ঘটনাকে ঘিরে তুমুল বিতর্কের মাঝেই সামনে এল প্রভাসের স্ত্রীর বিস্ফোরক প্রতিক্রিয়া। ছেলের মৃত্যুকে ‘ঠিক হয়েছে’ বলে মন্তব্য করলেন মা। আর স্ত্রী সাফ জানিয়ে দিলেন, “ও বরাবরই নোংরা।” মৃত অভিযুক্তের স্ত্রী জোর গলায় অস্বীকার করতে পারছেন না। তিনি বলেন, “তাই একাজ ও করেনি এমন দাবি করতে পারব না। ও করতেই পারে। দোষ করেছে তাই গুলি খেয়েছে।” শুধু পরিবারই নয়, প্রভাসের একাধিক প্রতিবেশীও পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন (Baruipur Encounter)।

স্বামীর মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ স্ত্রীর (Baruipur Encounter)
বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে প্রভাস মণ্ডলের বাড়িতে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। সেই সময়ই প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল স্পষ্ট জানিয়ে দেন, যা হয়েছে তা ঠিক হয়েছে এবং তাঁরা কেউ দেহ নিতে যাবেন না।অন্যদিকে, স্বামীর মৃত্যুতে শোকের বদলে ক্ষোভই প্রকাশ করেছেন প্রভাসের স্ত্রী। তাঁর সাফ বক্তব্য, “ও বরাবরই নোংরা। তাই একাজ ও করেনি এমন দাবি করতে পারব না। ও করতেই পারে, ও সব পারে। আমার বিয়ের পর কম অন্যায় করেনি। অত্যাচারও করেছে। সেই সব সহ্য করেই সংসার করেছি। দোষ করেছে তাই গুলি খেয়েছে।” তবে তিনি জানিয়েছেন, থানার তরফে দেহ নিতে যাওয়ার কথা বলা হয়েছে। পরিবারের অন্য সদস্যরা রাজি হলে তিনিও সেখানে যাবেন।

পুলিশের পদক্ষেপে খুশি প্রতিবেশীরাও (Baruipur Encounter)
প্রভাসের মৃত্যুর ঘটনায় তাঁর প্রতিবেশীদের একাংশও পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন। তাঁদের দাবি, যে অপরাধের অভিযোগ প্রভাসের বিরুদ্ধে উঠেছে, তার কঠোর শাস্তি হওয়া উচিত। স্থানীয়দের কথায়,যে ভয়ংকর অন্যায় প্রভাস করেছে, তার শাস্তি হওয়া উচিত। তাঁরাও বলেন, “যা হয়েছে ভালো হয়েছে।”
প্রসঙ্গত, বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের তদন্তে নেমে প্রথমেই প্রভাস মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করেই উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে সূর্যপুরের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় সে পুলিশের এক কর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে এবং পালানোরও চেষ্টা করে। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন :
Baruipur Encounter : এনকাউন্টারে খুশি নির্যাতিতার বাবা, মুখ্যমন্ত্রীর উপর ‘ফুল ভরসা’ পরিবারের!

