Ritabrata Banerjee
Bengal Liberty:
শুক্রবার বিকেলে কলকাতার বোট ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক (Ritabrata Banerjee)। দলের চেয়ারম্যান অরূপ রায়ের নেতৃত্বে এই বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, প্রথম দিনের বৈঠকের পর শনিবার একই স্থানে আবারও বসবে মিটিং। ওই দিনের বৈঠকে দলের বিধায়ক ও গুরুত্বপূর্ণ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রসারিত এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘এক্সটেন্ডেড কমিটি মিটিং’। উল্লেখ্য, গত জুন মাসে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করে বিদ্রোহী তৃণমূল নেতারা নিজেদের ওয়ার্কিং কমিটি গঠন করেছিলেন। এবার সেই কমিটিকে সক্রিয় ও সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতেই বোট ক্লাবের এই ধারাবাহিক বৈঠকের আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর।

