Rabindra Nath Ghosh
Bengal Liberty
কোচবিহারের রাজনীতিতে বড়সড় পালাবদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Rabindra Nath Ghosh) তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরে যোগ দিলেন কোচবিহার জেলার প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। নতুন শিবিরে যোগ দেওয়ার পরক্ষণেই তাঁকে ওই শিবিরের কোচবিহার জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় ৫০ বছর একসঙ্গে রাজনীতি করার পর রবীন্দ্রনাথ ঘোষের এই দলবদল ঘিরে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

নতুন শিবিরে যোগ(Rabindra Nath Ghosh)
নতুন শিবিরে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়িনি। তিনিই আমাকে ছেড়ে দিয়েছেন।”
রবীন্দ্রনাথবাবুর দাবি, ১৯৯৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ২২ বছর তিনি দলের কোচবিহার জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের পর তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর অভিযোগ, ২০২১ সালের পর থেকে তাঁকে আর কোনও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়নি।


এখানেই থেমে থাকেননি তিনি। রবীন্দ্রনাথবাবুর আরও অভিযোগ, দলের নবীন নেতৃত্বের একাংশ তাঁকে বারবার অপমান করলেও দলনেত্রী তার কোনও প্রতিবাদ করেননি। এমনকি পুরসভার চেয়ারম্যান হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। তবে ক্ষোভের মাঝেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধার কথা জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর কথায়, “দিদিকে আমি শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধা আজীবন থাকবে।”

