Tapas Roy
Bengal Liberty
রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর থেকেই শিল্পোন্নয়নে বিশেষ(Tapas Roy) জোর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। নতুন শিল্পমন্ত্রী তাপস রায়ও রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শিল্পায়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থান তৈরি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করেন তাপস রায়(Tapas Roy)
রবিবার শিল্প ও বাণিজ্য প্রসারের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করেন তাপস রায়। তাঁর দাবি, “আগের সরকার আমাদের জন্য কিছুই রেখে যায়নি। না ছিল সঠিক ল্যান্ড পলিসি (জমি নীতি), না ছিল ল্যান্ড ব্যাঙ্ক, আর না কোনো বাস্তবসম্মত শিল্পনীতি। উল্টে সমস্ত ইনসেন্টিভ তুলে দিয়ে যাওয়া হয়েছিল।”

শিল্পমন্ত্রীর কথায়(Tapas Roy)
প্রতিবেশী রাজ্যগুলি যখন শিল্প টানতে আকর্ষণীয় প্রণোদনা দিচ্ছিল, তখন পশ্চিমবঙ্গে ব্যবসা করার অনুকূল পরিবেশ ছিল না। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরেই বহু শিল্পপতি রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি করেন তিনি। তবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদকে কাজে লাগিয়ে দ্রুত শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

এদিন জমি নীতি নিয়েও বড় আপডেট দিয়েছেন তাপস রায়। তিনি জানান, নতুন ল্যান্ড পলিসির খসড়া তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হলেই খুব শীঘ্রই সেই নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পাশাপাশি, রাজ্যে নতুন করে স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার বিষয়েও সরকার ইতিবাচকভাবে ভাবছে বলে ইঙ্গিত দেন তিনি।

