US Iran
Bengal Liberty
মধ্যপ্রাচ্যের বর্ধমান উত্তেজনার আবহে এবার হরমুজ(US Iran) প্রণালীকে কেন্দ্র করে নতুন করে বিস্ফোরক দাবি করল আমেরিকা। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, হরমুজ প্রণালীতে হামলা চালানো ছিল অত্যন্ত বড় কৌশলগত ভুল, যার ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

ওয়াশিংটনের দাবি(US Iran)
” বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে হামলা বা নৌ-চলাচল ব্যাহত করার যে কোনও পদক্ষেপ আন্তর্জাতিক অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে “।
কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। ফলে হরমুজ প্রণালীকে অস্থিতিশীল করার চেষ্টা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, গোটা বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধেই আঘাত

নতুন করে রাজনৈতিক বিতর্ক(US Iran)
আন্তর্জাতিক মহলের একাংশের মতে, এই বক্তব্যের মাধ্যমে ওয়াশিংটন আবারও ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। অন্যদিকে, তেহরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মন্তব্যের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনও উত্তেজনা আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। ফলে আগামী দিনে আমেরিকা-ইরান সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

