Darjeeling Road
Bengal Liberty:
একটানা ভারী বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর বাড়ছে (Darjeeling Road)। এর ফলে তিস্তা বাজার সংলগ্ন এলাকায় নদীর জল রাস্তার উপর উঠে আসে, পরিস্থিতির উপর নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিস্তা বাজার– এবং দার্জিলিং সংযোগকারী সড়কে সাময়িকভাবে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কালিম্পং প্রশাসন। মূলত এই রাস্তাটি তিস্তাবাজার এবং দার্জিলিংয়ের সাথে যোগাযোগ স্থাপন করে।

বৃষ্টি ও ধসে বিপর্যস্ত তিস্তা – সিকিম যোগাযোগ
শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়ক ১০ ধসে অবরুদ্ধ। ২০ মাইলে ধস নেমে যোগাযোগ ব্যাবস্থা সম্পুর্নভাবে ব্যাহত হয়। সে ক্ষেত্রে সিকিমের সাথে যোগাযোগ স্থাপনেও আপাতত নিষেধাজ্ঞ জারি করেছে সিকিম প্রশাসন । দ্রুত ধর সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে ।

তবে এই বর্ষার মরশুমে অন্ততপক্ষে কালিম্পং এবং সিকিম এড়িয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছে পর্যটন সংস্থাগুলো। তাদের বক্তব্য দার্জিলিং এবং ডুয়ার্সকে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন পর্যটকেরা। হিমালয়ান হসপিটালিটি এন্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানান , “একদিকে তিস্তা বাজার সংলগ্ন এলাকা জলমগ্ন , অন্যদিকে জাতীয় সড়ক দশের কুড়ি মাইলে অর্থাৎ সিকিম যাওয়ার রাস্তা ধসের কবলে। যদিও বা প্রশাসন থেকে সব রকম ব্যবস্থাপনায় গ্রহণ করা হচ্ছে কিন্তু পর্যটকদের কাছে আমাদের অনুরোধ প্রথমত যে কোন জায়গায় ভ্রমণের আগে প্রশাসনের যা নির্দেশ এবং নিয়মাবলী রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার কথা জানাবো এবং অন্যদিকে প্রয়োজনে সিকিম বা কালিংপং এর এই রুট বাদ দিয়ে তারা আপাতত ভাবে বিকল্প হিসেবে দার্জিলিং এবং ডুয়ার্সকে বেছে নিতে পারেন। কারণ দার্জিলিংয়ের ক্ষেত্রে একাধিক বিকল্প রাস্তা রয়েছে ।”

