Amit Shah
Bengal Liberty
হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে রবিবার(Amit Shah) এক নতুন অর্থনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন আমূল বাংলা ডেয়ারি প্রকল্পের ভূমিপুজো এবং বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্রের নির্মাণকাজ।

হাইপ্রোফাইল এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই সাজো-সাজো রব সাঁকরাইল ফুড পার্কে। প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠছে এই অত্যাধুনিক ডেয়ারি উৎপাদন কেন্দ্র। প্রকল্পটিতে প্রতিদিন প্রায় ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ এবং ১০ লক্ষ কিলোগ্রাম দই-সহ বিভিন্ন ডেয়ারি পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই কারখানাটি পুরোদমে চালু হলে তা বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

অর্থনৈতিক ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত(Amit Shah)
এই মেগা প্রকল্পের মাধ্যমে রাজ্যে সরাসরি ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে রাজ্যের দুগ্ধশিল্পের বিকাশ, দুধ উৎপাদনকারী কৃষকদের আয় বৃদ্ধি এবং শিল্প বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই নিউটাউন থেকে ভার্চুয়ালি শুভ সূচনা(Amit Shah)
প্রসঙ্গত, ৩ দিনের বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তিন দিনের ঠাসা কর্মসূচির অংশ হিসেবে তিনি শিলিগুড়িতে বিএসএফ (BSF) জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন এবং উত্তরবঙ্গে নিরাপত্তা ও নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন। রবিবার সফরসূচির শেষ দিনে এই মেগা ডেয়ারি প্রকল্পের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর আজ বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

