NEET Paper Leak
Bengal Liberty
সিজিপি আন্দোলনকারীদের প্রতি লাঠিচার্জের পর অনশন প্রত্যাহারের শর্ত দিলেন সোনাম ওয়াংচুক। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া হবে না—কেন্দ্র সরকার এই আশ্বাস দিলেই ২৫ দিনের অনশন প্রত্যাহার করবেন (Sonam Wangchuk)। এই মর্মে হাসপাতাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংকে চিঠি পাঠিয়েছেন তিনি।

অনশন প্রত্যাহারের শর্ত Sonam Wangchuk
বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি সোনম চিঠিতে দাবি করেছেন, ২০ জুলাইয়ের সংসদ অভিযানে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পুলিশ বলপ্রয়োগ করেছে।

তিনি চান, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হোক এবং ভবিষ্যতেও আন্দোলন দমাতে পুলিশ যেন বলপ্রয়োগ না করে। এদিকে, বুধবারও যন্তর মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের জমায়েত শুরু হয়েছে। নিরাপত্তার কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স ও অতিরিক্ত ২০ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।

