Bengal Liberty:
শতাব্দীপ্রাচীন কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিংকে ঘিরে নতুন করে আর্থিক সংকটের অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, ক্লাবের নবনির্বাচিত সভাপতি হুমায়ুন কবীরের নামে ইস্যু করা মোট ১ কোটি ৫০ লক্ষ টাকার তিনটি চেক ব্যাংকে জমা দেওয়া হলে তা বাউন্স করে। এই ঘটনার জেরে ক্লাবের আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Mohammedan Sporting Club
সূত্রের দাবি, বাউন্স হওয়া তিনটি চেকের সম্মিলিত মূল্য প্রায় দেড় কোটি টাকা। নির্ধারিত সময়ে চেকগুলি ব্যাংকে জমা দেওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলি অনাদায়ী অবস্থায় ফেরত আসে বলে অভিযোগ। তবে এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ঘটনার কাঠগড়ায় হুমায়ুন কবীর Mohammedan Sporting Club

এই ঘটনার পর থেকেই মহামেডান স্পোর্টিংয়ের আর্থিক স্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নতুন মরশুমের প্রস্তুতি, ফুটবলারদের পারিশ্রমিক, দল গঠন এবং অন্যান্য প্রশাসনিক খরচ কীভাবে মেটানো হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
Mohammedan Sporting Club
এখনও পর্যন্ত হুমায়ুন কবীর কিংবা মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে চেক বাউন্সের অভিযোগ নিয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে কী ব্যাখ্যা দেয় এবং আর্থিক সংকট কাটাতে কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

Mohammedan Sporting Club
কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে ঘিরে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতির দিকে এখন নজর রয়েছে সমর্থক থেকে শুরু করে সমগ্র ফুটবল মহলের।
আরও পড়ুনঃ খালি পায়ে ইতিহাস লেখা, স্বাধীনতার লড়াইয়ের প্রতীক: সবুজ-মেরুনের গৌরবগাথা

