Narendra Modi
Narendra Modi

Narendra Modi : ভারত-আমেরিকার জটিলতার মধ্যেই মোদি-জে ডি ভ্যান্সের আলোচনা!

Bengal Liberty

১০০ শতাংশ শুল্ক হোক (Narendra Modi) কিংবা রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে বারবার আমেরিকার হস্তক্ষেপ, আবার বোস্টন শহরে ভারতের স্বাধীনতা উদ্‌যাপন—সব মিলিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সমানে জটিলতা চলছে।এই পরিস্থিতির মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জে. ডি. ভ্যান্সের মধ্যে ফোনে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কথোপকথন হয়েছে।সূত্রের খবর, দুই দেশের আগামী দিনের রণকৌশল ঠিক করতেই দীর্ঘক্ষণ দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। এর পাশাপাশি জে. ডি. ভ্যান্সকে দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য শুভেচ্ছা বার্তাও দিয়েছেন মোদি।

Advertisement
Advertisement

গুরুত্বপূর্ণ আলোচনা(Narendra Modi)

প্রযুক্তি, শিক্ষা ক্ষেত্র, বাণিজ্যিক দফতর, এরই সঙ্গে আমদানি-রপ্তানি নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনা ও রণনীতি ঠিক করতে বদ্ধপরিকর ভারত ও আমেরিকা। বাণিজ্যিক ক্ষেত্রে চলতে থাকা টানাপোড়েনের মধ্যেই দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

নয়া কূটনৈতিক চাল ভারতের(Narendra Modi)

এরই সঙ্গে শুক্রবার ১০০ শতাংশ শুল্কের বিল পাশ করার পর দুই দেশের আলোচনার মধ্যে দিয়ে ফের কোনও নতুন সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়েও আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি এবং আমেরিকার শুল্কনীতিকে কেন্দ্র করে যে চাপানউতোর তৈরি হয়েছে, তার প্রভাব আগামী দিনে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কতটা পড়ে, এখন সেটাই দেখার।

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury