Gujarat's final voter list
Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি: বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (Election Commission) গুজরাতের চূড়ান্ত ভোটার তালিকা (Gujarat’s final voter list) নিয়ে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। তিন মাস ধরে চলা এই প্রক্রিয়ার শেষে গত মঙ্গলবারই গুজরাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে পরবর্তীতে পুনরায় সংযোজন-বিয়োজনের পর আজ, শুক্রবার আবারও নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে কমিশন (EC released new List)।
মোদির রাজ্যে কত কমল ভোটার সংখ্যা (Gujarat’s final voter list)?

কমিশনের প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুযায়ী, SIR শুরু হওয়ার সময় গুজরাতের ভোটার তালিকায় মোট ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ জন ভোটারের নাম ছিল। প্রক্রিয়া শেষ হওয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫। অর্থাৎ, মোট ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর আগে মঙ্গলবার গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতর জানিয়েছিল, চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৪ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম রয়েছে। গত বছরের ১৯ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকার তুলনায় এ বার ৫ লক্ষ ৬০ হাজার নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে (Gujarat’s final voter list)।
আধিকারিকদের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের সময় প্রায় ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। ফলে তখন ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছিল প্রায় ৪ কোটি ৩৪ লক্ষে। পরে ৫ লক্ষ ৬০ হাজার নতুন নাম যুক্ত হওয়ায় চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা বেড়ে হয় প্রায় ৪ কোটি ৪০ লক্ষ। শুক্রবার সেই তালিকারই বিস্তারিত এবং সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে কমিশন (Gujarat’s final voter list)।
লক্ষদ্বীপ ও পুদুচেরিতেও সংশোধন (Gujarat’s final voter list)
শুধু গুজরাত নয়, অন্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভোটার তালিকাও প্রকাশ করেছে কমিশন। লক্ষদ্বীপে (Lakshadweep’s final voter list) এসআইআর শুরুর আগে ভোটার সংখ্যা ছিল ৫৭ হাজার ৮১৩। সংশোধনের পরে তা কমে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬০৭। অর্থাৎ, ২০৬ জনের নাম বাদ গেছে (Gujarat’s final voter list)।
আরও পড়ুন (Gujarat’s final voter list)
এপ্রিলেই ‘SIR’ এর পরবর্তী রাউন্ড, (EC Launches SIR Mega Drive) দিল্লি-সহ ২২ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের মেগা ড্রাইভ
SIR-এ অনিয়মের অভিযোগে এবার ৭ AERO সাসপেন্ড, (7 AERO Suspended by ECI) নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের
পুদুচেরিতে (Puducherry’s final voter list) আগে ভোটার তালিকায় ১০ লক্ষ ২১ হাজার ৫৭৮ জনের নাম ছিল। সংশোধনের পরে তা কমে ৯ লক্ষ ৪৪ হাজার ২১১ হয়েছে। ফলে মোট ৭৭ হাজার ৩৬৭ জনের নাম বাদ পড়েছে (Gujarat’s final voter list)।
অন্য রাজ্যগুলিতে কী অবস্থা (Gujarat’s final voter list)?
কমিশন জানিয়েছে, ইতিমধ্যেই বিহারে এসআইআর প্রক্রিয়া এবং অসমে বিশেষ সংশোধন (SR) সম্পন্ন হয়েছে। এছাড়া যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও প্রক্রিয়া চলছে সেগুলি হল – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তীসগঢ়, গোয়া, কেরল, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। সেখানে আগামী ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি (Gujarat’s final voter list)।
