Indian Coast Guard
Bengal Liberty Desk, ২২ ফেব্রুয়ারি: ভারতের জলসীমায় নজরদারি ও চোরাচালান বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় কোস্ট গার্ড। গতকাল, শনিবার গুজরাতের দ্বারকা থেকে প্রায় ১১৫ নটিক্যাল মাইল পশ্চিমে ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (EEZ) একটি সন্দেহভাজন বিদেশি নৌকাকে আটক করে কোস্ট গার্ডের জাহাজ। তল্লাশি চালিয়ে নৌকাটি থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে (Indian Coast Guard)।
On 21 Feb 26, @IndiaCoastGuard ship intercepted a suspicious foreign boat inside the #Indian #EEZ, approximately 115 NM west of #Dwarka. The vessel, identified as Al Mukhtar, was manned by four #Iranian crew. On rummaging, 200 cartons containing about one lakh packets of foreign… pic.twitter.com/ogALfIKFIp
— Indian Coast Guard (@IndiaCoastGuard) February 22, 2026
কোস্ট গার্ড সূত্রে খবর, নিয়মিত নজরদারির সময় ‘আল মুখতার’ নামক একটি সন্দেহভাজন বিদেশি নৌকার গতিবিধি আধিকারিকদের নজরে আসে। সেটিকে ধাওয়া করে মাঝ সমুদ্রে থামানো হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, নৌকাটিতে ৪ জন ইরানি নাগরিক ছিল। সন্দেহ দানা বাঁধায় নৌকাটির খোলের মধ্যে ব্যাপক তল্লাশি চালানো হয় (Indian Coast Guard)।
উদ্ধার হওয়া সামগ্রী (Indian Coast Guard)-

তল্লাশির সময় নৌকার গোপন কুঠুরি থেকে ২০০টি বড় কার্টন উদ্ধার করা হয়। এই কার্টনগুলো খুলে দেখা যায়, তার মধ্যে প্রায় ১ লক্ষ প্যাকেট বিদেশি ব্র্যান্ডের সিগারেট লুকানো ছিল। আন্তর্জাতিক বাজারে এই বিপুল পরিমাণ সিগারেটের আনুমানিক মূল্য ২.৫ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে বলে জানা গিয়েছে (Indian Coast Guard)।
জিজ্ঞাসাবাদ ও তদন্ত (Indian Coast Guard)-
আটক হওয়া নৌকা এবং চার ইরানি ক্রু মেম্বারকে বর্তমানে পোরবন্দর বন্দরে নিয়ে আসা হচ্ছে বলে খবর। সেখানে কোস্ট গার্ডের পাশাপাশি ভারতের বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাঁদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ করবেন। এই চোরাচালানের পিছনে কোনও বড় আন্তর্জাতিক চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-
আইনি জটিলতা কাটিয়ে বাংলাদেশে আটক ৪৭ জন মৎস্যজীবী ফিরলেন দেশে (Return 47 fisherma)

সমুদ্রপথে অনুপ্রবেশ এবং ভারতের উপকূলীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে কোস্ট গার্ড তাঁদের কড়া নজরদারি চালিয়ে যাবে বলে জানিয়েছে ভারতীয় কোস্ট গার্ড।
