Salim Khan Javed Akhtar partnership
Bengal Liberty, কলকাতা
সেলিম খান ও জাভেদ আখতার(Salim Khan Javed Akhtar partnership) — এই হিট জুটি হিন্দি সিনেমা জগতের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ২৪টি সিনেমায় তাঁদের যুগলবন্দি দেখা যায়— জঞ্জির, হাতি মেরে সাথী, শোলে সহ আরও বহু সফল ছবিতে। সেই সময় লেখকদের বেশি গুরুত্ব দেওয়া হতো না। টাকা-পয়সা দেওয়া হতো নামমাত্র, এমনকি ক্রেডিট পেতেও প্রচুর লড়াই করতে হতো। কিন্তু এই ট্রেন্ড বদলে নতুন ধারা শুরু করেন সেলিম-জাভেদ জুটি। বেশি পারিশ্রমিক, সঠিক সম্মান, টাইটেল কার্ডে পূর্ণ ক্রেডিট— সবকিছুই অর্জন করেছিলেন তাঁরা।
৭০ ও ৮০ দশকের চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল তাঁদের কলম। এমনকি দক্ষিণী ছবিতেও ব্যবহৃত হয়েছে তাঁদের কাহিনি— যেমন ডন, দিওয়ার। এই ছবিগুলির রিমেক করেছেন সুপারস্টার রজনীকান্ত। এত সাফল্য আর কোনও রাইটিং জুটি দেখেনি। তাহলে কী এমন ঘটল, যাতে ভেঙে গেল তাঁদের এত বছরের সম্পর্ক? আসুন, এক নজরে দেখে নেওয়া যাক।

বিচ্ছেদের আসল কারণ (Salim Khan Javed Akhtar partnership)
কান পাতলে শোনা যায়, জাভেদ আখতার আর সিনেমার গল্প লিখতে চাইছিলেন না। তিনি সিনেমার গান নিয়ে কাজ করতে চেয়েছিলেন— গান লেখা, সুর দেওয়া, গানের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে চেয়েছিলেন জাভেদ সাহেব। কিন্তু তাতে রাজি ছিলেন না সেলিম খান। জাভেদ আখতার অনেকবার সেলিম খানকে গান নিয়ে কাজ করার প্রস্তাব দেন— দুজনে আর সিনেমার গল্প লিখবেন না, গানের কথা লিখবেন। শেষমেশ রাজি হননি সেলিম সাহেব। ভেঙে যায় এই অমর জুটি।
এই জুটি ছিল বলেই বলিউড পেয়েছিল ‘অ্যাংরি ইয়ং ম্যান’ রূপে মহানায়ক অমিতাভ বচ্চনকে। সিনেমার গতিপথ বদলে দিয়েছিল সেলিম-জাভেদের জুটি। পরবর্তী সময়ে জাভেদ আখতার গানের কথা লিখে নিজেকে নতুনভাবে বলিউডে প্রতিষ্ঠিত করেন। আর সেলিম খান কাজ কমিয়ে দিলেও কবিতা নিয়ে চর্চা করে বাকি সময় কাটিয়ে দেন।
