PM Narendra Modi's Letter
Bengal Liberty Desk, ২৩ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার ভোটারদের উদ্দেশ্যে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi’s Letter)। ভোটের আর বেশি দেরি নেই (Assembly elections 2026), আর সেই প্রেক্ষাপটেই প্রকাশিত তাঁর খোলা চিঠিতে উঠে এসেছে আবেগ, রাজনৈতিক বার্তা এবং উন্নয়নের প্রতিশ্রুতি। ‘জয় মা কালী’ বলে শুরু করেছেন তাঁর চিঠি। যেখানে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, নারী সুরক্ষা এবং উন্নয়ন সহ একাধিক বিষয়কে কেন্দ্র করেই নিজের বক্তব্য সাজিয়েছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi’s Letter)।
প্রধানমন্ত্রীর খোলা চিঠি (PM Narendra Modi’s Letter)

চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, তাঁর স্বপ্নের সোনার বাংলায় আজ বহু মানুষ বঞ্চনার শিকার। সেই পরিস্থিতি বদলাতেই পশ্চিমবঙ্গকে উন্নত ও সমৃদ্ধ রাজ্যে রূপান্তরের সংকল্পের কথা জানিয়েছেন তিনি। গত এক দশকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে বলেও উল্লেখ করেন। ব্যাঙ্কিং পরিষেবা, শৌচালয় নির্মাণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ, পেনশন এবং রান্নার গ্যাস সংযোগ সব কিছুর উদাহরণ টেনে তিনি কেন্দ্রের উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি কৃষকদের আর্থিক সহায়তা এবং সাধারণ মানুষের সামাজিক সুরক্ষার প্রসঙ্গও উল্লেখ করেন মোদি (PM Narendra Modi’s Letter)।
উন্নয়নের খতিয়ানের পাশাপাশি শাসক দলকে আক্রমণ মোদির (PM Narendra Modi’s Letter)
শুধু উন্নয়ন নয়, রাজনৈতিক আক্রমণও ছিল তাঁর চিঠির গুরুত্বপূর্ণ অংশে। দীর্ঘদিনের অপশাসন, ভোটব্যাঙ্ক রাজনীতি এবং কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যুবসমাজের কর্মসংস্থানের জন্য রাজ্যের বাইরে পাড়ি দেওয়া এবং মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলার ঐতিহ্য ও ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, সুভাষ চন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বাংলার কথা। তাঁর দাবি, সেই স্বপ্ন আজ নৈরাজ্য ও অনিশ্চয়তার ছায়ায় ঢেকে গিয়েছে (PM Narendra Modi’s Letter)।
পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রতিশ্রুতি (PM Narendra Modi’s Letter)
চিঠিতে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রাজ্যে উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নত হলেও পশ্চিমবঙ্গ সেই গতিতে এগোতে পারেনি। স্বাস্থ্যসুরক্ষা, কর্মসংস্থান ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বাংলাতেও সেই উন্নয়নের ধারা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শরণার্থী ও নাগরিকত্বের প্রসঙ্গ তুলে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi’s Letter)।
আরও পড়ুন (PM Narendra Modi’s Letter)
Narendra Modi AI Summit controversy: মোদির আক্রমণ, আদালতের কড়াকড়ি—AI সামিট বিক্ষোভে জামিন পেল না অভিযুক্তরা
মোদির রাজ্যে ভোটার তালিকায় বড় ছাঁটাই! (Gujarat’s final voter list) SIR শেষে নতুন পরিসংখ্যান প্রকাশ নির্বাচন কমিশনের
সবশেষে বাংলার মানুষের কাছে সরাসরি আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন ও পরিবর্তনের পথে রাজ্যকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, দুর্নীতি ও অস্থিরতার পরিবর্তে এমন এক পশ্চিমবঙ্গ গড়ে তোলাই লক্ষ্য, যেখানে মানুষের জীবন হবে নিরাপদ, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বাংলার সাংস্কৃতিক গৌরব আবার নতুন করে উজ্জ্বল হয়ে উঠবে। কবিগুরুর কবিতা উল্লেখ করে তিনি লেখেন, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” (PM Narendra Modi’s Letter)।

