Honey Singh Dubai stranded
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:
মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির মাঝেই নতুন দুশ্চিন্তার খবর (Honey Singh Dubai stranded)। জনপ্রিয় গায়ক Honey Singh বর্তমানে দুবাইয়ে এবং আকাশপথে অনিশ্চয়তার জেরে আপাতত সেখানেই আটকে পড়েছেন বলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামেই আশ্বাস Honey Singh Dubai stranded
শিল্পী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান, তিনি দুবাইতেই আছেন এবং আপাতত সুরক্ষিত(Honey Singh Dubai stranded)। ভক্তদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে একাধিক আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি বদলে গিয়েছে, যার প্রভাব পড়েছে তাঁর সফর পরিকল্পনাতেও।

মেক্সিকোর পর ফের বিপত্তি Honey Singh Dubai stranded
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই মেক্সিকো সফরের সময়ও বিপাকে পড়েছিলেন তিনি (Honey Singh Dubai stranded)। সেই সময়ও অশান্ত পরিস্থিতির জেরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের নিরাপত্তার কথা জানিয়ে আশ্বস্ত করেছিলেন গায়ক।

তারকাদের লম্বা তালিকা Honey Singh Dubai stranded
বর্তমান পরিস্থিতিতে দুবাই ও ইউরোপের বিভিন্ন শহরে আটকে পড়েছেন আরও কয়েকজন ভারতীয় তারকা(Honey Singh Dubai stranded)। টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী দুবাইয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে প্যারিসে ফ্লাইট সমস্যার কারণে অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তার স্বামী । এছাড়াও বিদেশে আটকে পড়ার খবর মিলেছে Nargis Fakhri, Sonal Chauhan, Esha Gupta এবং ব্যাডমিন্টন তারকা P. V. Sindhu-র ক্ষেত্রেও।
আপাতত নিরাপদ Honey Singh Dubai stranded
যদিও পরিস্থিতি উত্তপ্ত, তবুও সংশ্লিষ্ট সকলেই আপাতত নিরাপদ রয়েছেন বলেই জানা যাচ্ছে। আন্তর্জাতিক উড়ান স্বাভাবিক হলেই দেশে ফেরার সম্ভাবনা।
মধ্যপ্রাচ্যের এই টানাপোড়েনের মাঝে ভক্তদের একটাই প্রার্থনা—শিল্পী ও অন্যান্য ভারতীয়রা যেন দ্রুত ও নিরাপদে দেশে ফিরতে পারেন।


