India vs Afghanistan 2026
Bengal Liberty, কলকাতা :
টি-২০ বিশ্বকাপ, আইপিএল, ইংল্যান্ড ট্যুর— পরপর খেলার সূচিতে ঠাসা এই বছর (India vs Afghanistan 2026)। তার মধ্যেই প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ সিরিজের অপেক্ষায় ২২ গজের মাঠ। আফগানিস্তান বনাম ভারত প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ফুল-ফ্লেজড সিরিজ। তিনটি ওয়ান ডে ও একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে এশিয়ান ক্রিকেটের শক্তিধর দল ভারত ও ঘুঁটি ঘুঁটি পায়ে এগিয়ে আসা এশিয়ার অন্যতম শক্তিশালী দল আফগানিস্তান।

রোমাঞ্চই ভরা টি২০ সিরিজ (India vs Afghanistan 2026)
এই জমজমাট লড়াই উপভোগ করার জন্য এখন থেকেই প্রস্তুত সমর্থকরা (India vs Afghanistan 2026)। এর আগে ২০২৪ সালে টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেইবার ২-০ ব্যবধানে সিরিজ পকেটে তোলে মেন ইন ব্লু বাহিনী। বিশেষ করে বেঙ্গালুরুতে খেলা হয়েছিল একটি রোমাঞ্চকর টি-২০ ম্যাচ, যেখানে হয়েছিল ডাবল সুপার ওভার। রোহিত শর্মার কেরামতিতে সেই ম্যাচ জেতে ভারত।
আজও সেই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে বিস্তর আলোচনা হয়। এবারে আর কী চমক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার। চলুন, চট করে দেখে নেওয়া যাক সফরের সূচি
আফগানিস্তান ট্যুর অফ ইন্ডিয়া ২০২৬ (India vs Afghanistan 2026)
* ৬ জুন : ভারত বনাম আফগানিস্তান — একমাত্র টেস্ট, নিউ চণ্ডীগড়, সকাল ৯:৩০
* ১৪ জুন : ভারত বনাম আফগানিস্তান — প্রথম ওয়ান ডে, ধর্মশালা, দুপুর ১:৩০
* ১৭ জুন : ভারত বনাম আফগানিস্তান — দ্বিতীয় ওয়ান ডে, লখনউ, দুপুর ১:৩০
* ২০ জুন : ভারত বনাম আফগানিস্তান — তৃতীয় ওয়ান ডে, চেন্নাই, দুপুর ১:৩০
আবার দেখা যাবে রো-কো জুটি কে (India vs Afghanistan 2026)
রোহিত শর্মা ও বিরাট কোহলি দুই মহারথীকে আবারও দেখা যাবে ২২ গজে বোলারদের শাসন করতে। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন রোহিত শর্মা।

সচিন কে টপকানোর সুযোগ (India vs Afghanistan 2026)
অন্যদিকে স্বপ্নের ফর্মে রয়েছেন কিং কোহলি। ইতিমধ্যেই সেঞ্চুরির নিরিখে ওয়ান ডে ক্রিকেটে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার কে টপকে গেছেন কোহলি। সচিনের রেকর্ড পুরোপুরি ভাঙতে কোহলির প্রয়োজন আরও ১৬টি শতরান। বর্তমানে বিরাটের হাতে অন্তত ২০-২৫টি ম্যাচ রয়েছে। পারবেন কি কোহলি টেন্ডুলকরকে পুরোপুরি পেছনে ফেলতে? ২০২৭ বিশ্বকাপের ফাইনালকে লক্ষ্য করেই এগোচ্ছে রো-কো জুটি।
কি হবে গম্ভীরের ভবিষ্যৎ? আদৌ কি অধিনায়ক থাকবেন গিল? (India vs Afghanistan 2026)
চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিততে পারে কি না, তার উপরেই নির্ভর করছে কোচ গৌতমের ভাগ্য। ইতিমধ্যেই টেস্ট ও ওয়ান ডে সিরিজে একের পর এক হার এবং নতুন নতুন হতাশার নজির গড়েছে গৌতি-গিল জুটি।
ওয়ান ডে অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত একটি ওডিআই সিরিজও জিততে পারেননি শুভমান গিল । অস্ট্রেলিয়ার কাছে ২-১ হার, নিউজিল্যান্ডের কাছেও সিরিজ পরাজয়— এমনকি টেস্ট সিরিজেও এসেছে হতাশা।
টি২০ বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয়নি, শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ। সামনে আবার ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। বিশ্বকাপ পর্যন্ত কি গিলই অধিনায়ক থাকবেন,? নাকি আবার অধিনায়ক এর রূপে প্রত্যাবর্তন হবে রোহিত শর্মার? মাঠে কান পাতলে শোনা যাচ্ছে, গম্ভীরকে সরিয়ে ভিভিএস লক্ষণ কে কোচ হিসেবে আনা হতে পারে।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী হয় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। সেদিকেই নজর থাকবে কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের।

