Strait of Hormuz importance
Bengal Liberty Desk, ১২ মার্চ:
পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে তো চলছেই। দিনে দিনে তা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে (India Iran Hormuz Strait)। এই সবের মধ্যে চরম সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। হরমুজ প্রণালী বন্ধ থাকায় আটকে আছে একের পর এক তেলবাহী জাহাজ ও বিভিন্ন সামগ্রীবাহী জাহাজ। তার সঙ্গে কাতার থেকে গ্যাসের আদান-প্রদানও বন্ধ হয়ে গিয়েছে। রাশিয়া ও চীন ছাড়া অন্য কোনও দেশের জাহাজকেই হরমুজ পার হতে দেওয়া হচ্ছিল না।
এরই মধ্যে ভারতের বিদেশমন্ত্রীর এক ফোনেই মুশকিল আসান। গতকাল, বুধবার এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে দেশের সমস্যার কথা জানান। তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে রেস্তোরাঁ বন্ধ হচ্ছে, খাবারের দাম বাড়ছে, সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।এরপরই ইরানের সিদ্ধান্ত—ভারতের জাহাজগুলিকে হরমুজ পার করার ছাড়পত্র দেওয়া হবে। ভারতের জাহাজগুলিতে যদি ভারতের পতাকা লাগানো থাকে, তাহলেই খুব সহজেই হরমুজ প্রণালী পেরোতে পারবে। মোট ৩৬টি জাহাজ আটকে রয়েছে।

বিশ্ব দরবারে ভারতের বড় সাফল্য India Iran Hormuz Strait
যেখানে প্রত্যেক দেশ যুদ্ধের পথ বেছে নিচ্ছে, সেখানে ভারত কূটনৈতিক চাল, আলাপ-আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করছে। ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ মধুর। একাধিকবার ভারত ও ইজরায়েল একে অপরের পাশে দাঁড়িয়েছে।

সেখানে এখন ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, তবুও ভারত দুই দেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সবকিছু সামলানোর চেষ্টা করছে। ইজরায়েলের বন্ধু হয়েও ভারত কিন্তু ইরানের কাছ থেকে এই ছাড়পত্র আদায় করে নিয়েছে।
এর আগেও ভারত কূটনৈতিক ক্ষেত্রে একাধিক সাফল্য এনে দিয়েছে। রাশিয়া‑ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত কোনও পক্ষ নেয়নি। ইউক্রেন হোক বা রাশিয়া, ইরান কিংবা ইজরায়েলের—সব ক্ষেত্রেই ভারত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেছে।
যেখানে অনেক প্রতিবেশী রাষ্ট্র নাজেহাল অবস্থায় রয়েছে, কোথাও ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ২ লিটার তেল পাওয়া যাচ্ছে, সেখানে ভারত কূটনৈতিক বুদ্ধির জোরে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিতে পেরেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে শুধু বিরোধিতায় ব্যস্ত, সেখানে নরেন্দ্র মোদি ও এস জয়শঙ্কর জুটি একের পর এক সমস্যার সমাধান করার চেষ্টা করছে।
ভারতের উপরেও আঘাত নেমে এসেছে
ভারতের এই সাফল্যের মধ্যেও মন ভারাক্রান্ত। ওমানের উপকূলের কাছে এমকেদি ভিহুম নামক একটি তেলের ট্যাঙ্কারে জোরদার হামলা হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের।
গতকাল, বুধবার হরমুজ প্রণালীতে ভারতগামী “মেউরি নারী” নামক থাই পতাকাবাহী বাণিজ্যিক জাহাজেও হামলা চালানো হয়েছে। তিন জন নিখোঁজ থাকার খবর মিলেছে। ঘাত-প্রতিঘাতের মধ্যেই চলছে সবকিছু। যুদ্ধের আবহে এখন দেখার আরও কোন কোন সমস্যাকে জয় করে ভারত ভবিষ্যতে এগিয়ে যেতে পারে কতদূর
