Suvendu on Panihati Assembly
Bengal Liberty Desk, ২৪ মার্চ, কলকাতা: বিজেপির অন্দরমহলে বর্তমান চর্চিত বিষয় – আরজি কর কাণ্ডের নিহত চিকিৎসক-পড়ুয়ার পরিবার কি এবার সরাসরি নির্বাচনী ময়দানে? আসন্ন বিধানসভা নির্বাচনে অভয়ার মা নিজে পানিহাটির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আদৌ কি তাঁকে প্রার্থী করবে বিজেপি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণার পর, দ্বিতীয় দফার ১১২ জনের নাম প্রকাশ করলেও এখনও বাকি ৩৮টি আসন। আর এই ৩৮ আসনের মধ্যেই রয়েছে পানিহাটি বিধানসভা কেন্দ্রও। দ্বিতীয় দফাতেও পানিহাটির প্রার্থীর নাম না ঘোষণা হওয়ায় জল্পনা আরও তুঙ্গে। তারই মধ্যে গতকাল, সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “নির্যাতিতার মা-বাবা ইতিমধ্যেই বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন।” তাহলে কি জল্পনায় সিলমোহর পড়তে চলেছে (Suvendu on Panihati Assembly)?
প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় স্তরে (Suvendu on Panihati Assembly)

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক-পড়ুয়ার মা-বাবা ইতিমধ্যেই বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। তবে তাঁদের কেউ প্রার্থী হবেন কি না, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তিনি স্পষ্ট করেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্বই। রাজ্য নেতৃত্বের মধ্যে বিরোধী দলনেতা নিজে এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজেদের মতামত শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলে স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। তবে তা প্রকাশ্যে আনা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন (Suvendu on Panihati Assembly)-
Panihati Assembly Election: রবিবাসরীয় পানিহাটি, ময়দানে তৃণমূলের ‘যুবরাজ’ ও বামেদের ‘কলতান’, বড় চমকের অপেক্ষায় কি থমকে গেরুয়া শিবির?
Panihati BJP Candidate: পানিহাটিতে প্রার্থী হচ্ছেন নির্যাতিতার মা? জানিয়ে দিলেন শুভেন্দু
সহানুভূতিতেই বদলাতে পারে ভোটের সমীকরণ (Suvendu on Panihati Assembly)?

অভয়ার মায়ের মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আরজি কর কাণ্ড ঘিরে সারা রাজ্যজুড়ে যে আবেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নিহতের পরিবারের সদস্যদের নির্বাচনে প্রার্থী করা হলে তা ভোটে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নির্যাতিতার মা পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায়, পুরো বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সুতরাং সবটাই এখনও সময়েরই অপেক্ষা।
