Israel-Lebanon Tensions
Bengal Liberty, ১৬ এপ্রিল ২০২৬:
মধ্যপ্রাচ্যের যুদ্ধে (Trump on Strait of Hormuz) আবারো নতুন মোড়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে সাধারণ মানুষের নাভিশ্বাস দশা। জ্বালানি, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দামের সঙ্গে ড্রোন ও মিসাইল হামলায় পশ্চিম এশিয়ার দেশগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নতুন ঘোষণা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ট্রাম্পের হুঙ্কার ও বার্তা (Trump on Strait of Hormuz):
হাই-ভোল্টেজ বেইজিং সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। সম্প্রতি এক প্রেস বিবৃতিতে ট্রাম্প দাবি করেন—
আমেরিকা সবসময় আন্তর্জাতিক স্তরে বন্ধুত্ব ও সহযোগিতায় বিশ্বাসী। সমস্ত রাষ্ট্র একযোগে কাজ করলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতো না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীতে সমস্ত দেশের জাহাজের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। তবে চীনকে সতর্ক করে বলতে চাই, গোপনে ইরানকে কোনোভাবে সাহায্য করবেন না। আমরা যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী নিয়ে দ্বিতীয়বারের মতো আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।

দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি (Trump on Strait of Hormuz):
প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দফায় আলোচনায় বসতে মরিয়া আমেরিকা। গত শনিবার ইসলামাবাদে ১০টি শর্তের মধ্যে ৭টি শর্তে দুই পক্ষ একমত হলেও মূল ৩টি বিষয়ে মতবিরোধের জেরে বৈঠকটি সফল হয়নি। তবে পাকিস্তান আবারো দুই রাষ্ট্রের মধ্যে সমঝোতা করাতে তৎপর হয়ে উঠেছে। ইতোমধ্যেই তেহরান পৌঁছেছেন পাক বিদেশমন্ত্রী ইসহাক দার। ফলে দ্বিতীয় বৈঠকটি এখন সময়ের অপেক্ষা কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে।

Amit Shah: জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে – লোকসভায় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর@bengalliberty @AmitShah @BJP4India @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #amitshah pic.twitter.com/Wrk8I76a8w
— Bengal Liberty (@bengalliberty1) April 16, 2026
চীনের পাল্টা প্রতিক্রিয়া (Trump on Strait of Hormuz):
হরমুজ প্রণালী নিয়ে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা যখন উজ্জ্বল হচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের বার্তাকে সহজভাবে নিচ্ছে না চীন সরকার। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে—
মার্কিন প্রেসিডেন্ট ভুল তথ্য ছড়াচ্ছেন। আমরা কখনোই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে কোনো সাহায্য করিনি। আমাদের রাষ্ট্র কোনোদিনও যুদ্ধে মদত দেয়নি। আমেরিকার কাছে আবেদন, এই ধরণের বিভ্রান্তিকর খবর আন্তর্জাতিক মহলে ছড়াবেন না, এতে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে পারে
দাবি ও পাল্টা দাবির লড়াইয়ে একদিকে যখন দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি চলছে, অন্যদিকে চীন ও আমেরিকার এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেদিকেই নজর গোটা বিশ্বের।
আরও পড়ুন:
লাহোরে চাঞ্চল্য! লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা আমির হামজার ওপর প্রাণঘাতী হামলা
