Nusrat Jahan ED summon
Bengal Liberty, Kolkata :
ভোটের আগের দিনই চাঞ্চল্যকর মোড়। ফ্ল্যাট দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে আজ সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরত জাহান। সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। Nusrat Jahan ED summon

সকাল সকাল সিজিও কমপ্লেক্সে নুসরত Nusrat Jahan ED summon
বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ টালিগঞ্জের বাসভবন থেকে রওনা দেন নুসরত। নির্ধারিত সময় মেনে বেলা সাড়ে ১০টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সাদা সালোয়ারে দেখা যায় অভিনেত্রীকে, মুখে ছিল স্পষ্ট উদ্বেগের ছাপ। গাড়ি থেকে নেমেই সরাসরি ইডি অফিসে ঢুকে পড়েন অভিনেত্রী।

রেশন দুর্নীতি নাকি ফ্ল্যাট প্রতারণা?
প্রথমে জল্পনা ছিল রেশন দুর্নীতি মামলার সূত্রেই নাম জড়িয়েছে অভিনেত্রীর। তবে পরবর্তীতে স্পষ্ট হয়, মূলত রাজারহাটের ফ্ল্যাট প্রতারণা মামলাতেই তাঁকে তলব করেছে ইডি। অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে নুসরতের নাম উঠে এসেছে তদন্তে। গত কয়েক মাসে নতুন তথ্য হাতে পাওয়ার পরই আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ইডি সূত্রে জানা যায়, প্রথমে নির্দিষ্ট দিনে দিল্লিতে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন নুসরত। তবে সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানানো হয় কলকাতার দপ্তরেই হাজিরা দিতে হবে। সেই নির্দেশ মেনেই বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।
উল্লেখযোগ্যভাবে, রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের দিন এই তলব ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ফ্ল্যাট দুর্নীতি মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়, এবং জিজ্ঞাসাবাদের পর নতুন কী তথ্য সামনে আসে সেদিকেই এখন নজর রাজনৈতিক ও টলি মহলের।
