recruitment scam
Bengal Liberty: ২০২৩ এর টেট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার দিনই শিক্ষামন্ত্রী ও তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গাড়ি আটাকে বিক্ষোভ ২০২২ সালের উত্তীর্ণদের।

আন্দোলনকারীদের অভিযোগ (recruitment scam)
তাঁদের অভিযোগ, কয়েক সপ্তাহ আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি জারির আশ্বাস দেন। কিন্ত ১৫ দিন কেটে গেলেও কোনও ফল মিলল না। এই অভিযোগ তুলে সরব হন ২০২২ এর টেট উত্তীর্ণদের একাংশ। বুধবার বারাসত স্টেশন মিছিল শুরু করে যশোর রোডে বিক্ষোভ পৌঁছন তাঁরা। তারপরে সেখানেই অবস্থানও বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
জানা গিয়েছে, বিক্ষোভের জেরে ১ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল ঘটনাস্থল। প্রায় ২০-২৫ মিনিট তৃণমূলের সাংসদ এবং বিধায়ককে আটকে রাখে প্রতিবাদীরা।
