Climbers Die
Bengal liberty desk, kolkata :
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করার স্বপ্ন পূরণ হয়েছিল। কিন্তু সেই সাফল্যের আনন্দ নিয়ে আর ঘরে ফেরা হল না। মাউন্ট এভারেস্ট থেকে নামার পথে অসুস্থ হয়ে মৃত্যু হল দুই ভারতীয় পর্বতারোহীর। শুক্রবার নেপালের এক প্রশাসনিক কর্তাকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে পিটিআই (Climbers Die)।

ঘটনার প্রেক্ষাপট Climbers Die
সম্প্রতি মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করে ফেরার পথে মৃত্যু হয়েছে দুই পর্বত আরোহীর। পিটিআই সূত্রে জানা গিয়েছে, শৃঙ্গজয় করে ফেরার সময়ে সন্দীপ আরে নামে এক পর্বতারোহী ক্লান্ত হয়ে পড়েন। শেরপা তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। রাতের মধ্যে তাঁকে ব্যালকনি থেকে সাউথ কলে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে,অরুণ তিওয়ারি নামে ওই পর্বতারোহী বিকেল সাড়ে ৫ টা নাগাদ শৃঙ্গজয় করে ফেরার পথে ক্লান্ত হয়ে পড়েন। এরপরে আর বাঁচানো সম্ভব হয়নি তাকে।
প্রসঙ্গত, “হিলারি স্টেপ” এভারেস্ট শৃঙ্গের ঠিক নীচের অত্যন্ত কঠিন ও বিপজ্জনক একটি পাথুরে অংশ। প্রায় ১২ মিটার উঁচু এই পথ পর্বতারোহীদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি প্রথম এই অংশ অতিক্রম করে এভারেস্ট জয় করেছিলেন। তাঁর নাম অনুসারেই জায়গাটির নামকরণ হয়। নেপালের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চলতি অভিযানের মরশুমে এভারেস্টে এখনও পর্যন্ত মোট পাঁচ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

নেপালে মাউন্ট এভারেস্ট অভিযান পর্ব :
সম্প্রতি ২১ বছরের সানিক শাহ এবং বিএসএফের মহিলা জওয়ানদের একটি দল সফল ভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। বুধবার নেপালের দিক থেকে এভারেস্ট আরোহণ করেছেন বহু সংখ্যক আরোহী। ওই এক দিনে নেপালের দিক থেকে এভারেস্ট শৃঙ্গজয় করেছেন ২৭৪ জন, যার উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। খুম্বু তুষারপাতের কারণে এ বার এভারেস্ট অভিযান দেরিতে শুরু হয়েছে। ১৩ মে থেকে সরকারি ভাবে শুরু হয়েছে অভিযান।
