Adhir Ranjan Chowdhury Letter
Bengal liberty desk, 24 মে, মুর্শিদাবাদ :
রাজ্যে সদ্য সমাপ্ত ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury Letter)। ২৪ মে (২০২৬) তারিখের ওই চিঠিতে তিনি দাবি করেছেন, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল নিয়ে বড় দাবি Adhir Ranjan Chowdhury Letter
চিঠিতে অধীরবাবু অভিযোগ করেছেন যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এই নাম ফেরানোর আইনি লড়াই লড়তে হলে তাঁদের ‘অ্যাপেলেট ট্রাইব্যুনাল’-এর দ্বারস্থ হতে হবে। কিন্তু মুর্শিদাবাদের মতো একটি পিছিয়ে পড়া জেলার গরিব মানুষ, দিনমজুর এবং বয়স্কদের পক্ষে দূর-দূরান্তে অবস্থিত ট্রাইব্যুনালে গিয়ে হাজিরা দেওয়া অসম্ভব।
তাই তাঁর জোরালো দাবি,
সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে একটি করে পৃথক ‘অ্যাপেলেট ট্রাইব্যুনাল’ গঠন করতে হবে। ব্লক স্তরে এই ব্যবস্থা চালু হলে দিনমজুর ও অসুস্থ মানুষরা বাড়ির কাছেই প্রশাসনিক সহায়তা পাবেন এবং সহজেই ন্যায়বিচার পাবেন।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা ওই চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক মানুষরা। তাই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যাতে দ্রুত হস্তক্ষেপ করেন এবং অবিলম্বে প্রতিটি ব্লকে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেন, সেই আর্জি জানিয়েছেন তিনি।

