Lionel Messi injury
Bengal Liberty, ২৫ মে ২০২৬: ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৭ দিন বাকি। সমস্ত অংশগ্রহণকারী দল চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এবারের বিশ্বকাপ অনেকদিক দিয়েই ঐতিহাসিক তাই সমর্থকরাও দীর্ঘ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। কিন্তু এরই মাঝে একটি খবর ফুটবল প্রেমীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি তাঁর পায়ের জাদুতে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যায়। গতবারে বিশ্বকাপ জিতে তাঁর উচ্চাশা চির স্মরণীয় হয়ে থাকবে। এবারের বিশ্বকাপেও “দ্য সিলেকশন” কে নেতৃত্ব দিতে তৈরী এলএম ১০ কিন্তু হঠাৎ করেই চোট পেয়ে ময়দান ছাড়তে হলো মেসি কে।

চোটের কারণ (Lionel Messi injury)
মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের ৭০ মিনিটের দিকে ফ্রি-কিক নেওয়ার পর বাঁ ঊরুর উপরের অংশে অস্বস্তি অনুভব করেন তিনি। নিজেই বদলির আবেদন জানান। ৭৩ মিনিটে তাঁর পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। যদিও মাঠ ছাড়ার সময় বা ড্রেসিংরুমে যাওয়ার পথে মেসির অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়নি। তবুও তাঁর চোট দলের দারুণ প্রত্যাবর্তনের জয়কে ফিকে করে দিয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে, তাঁর মাঠ ছাড়ার পরের আচরণে। কারণ ডাগআউটে না বসে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান এলএম১০।
আরো পড়ুন:- Cape Verde World Cup 2026 Qualify: পর্তুগিজ শাসন থেকে বিশ্বকাপে প্রবেশের যাত্রাপথ, সত্যিই এক রূপকথার গল্প সোনালো!

আর এতেই সমর্থকদের সাথে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। সূত্রের খবর ৩০মে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ২৬ জনের দল ঘোষণা করবে। এমনিতেই ৫৫ জনের সম্ভাব্য দলে লিওনেল মেসি আছে কিন্তু বিশ্বকাপের আগে হঠাৎ করে এই চোট বাড়তি চিন্তা বাড়াচ্ছে তা বেশ বোঝাই যাচ্ছে।

আসন্ন বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। বড় প্রতিযোগিতার আগে সুস্থ হয়ে পায়ের জাদু দেখাতে পারেন কি না সেটাই এখন দেখার।

