Belgium World Cup 2026 Squad
Bengal Liberty, ২৫ মে ২০২৬: ফিফা বিশ্বকাপের মেগা প্রতিযোগিতায় যদি কোনো দলের দিকে সব থেকে বেশি আগ্রহ থেকে থাকে, সেই দল হচ্ছে ইউরোপিয়ান পাওয়ারহাউস বেলজিয়াম। প্রত্যেকটি পূর্ববর্তী বিশ্বকাপেই নজরকাড়া প্রদর্শনের সঙ্গে স্টার খেলোয়াড় রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইন, থিবো কুর্তোয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে ২০১৮ সালের বিশ্বকাপেও নজরকাড়া পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছিল ইউরোপের ককপিটরা।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ২-১ গোলের স্মরণীয় জয়ের সঙ্গে জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন। সেমিফাইনালে পরাজিত হলেও ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসা। তবে ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল লুকাকুরা। ১৯৯৮ সালের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকে নির্মূল হওয়ার লজ্জাজনক নজির গড়েছিল তারা। তবে সময়টা বদলেছে। নতুন কোচের দায়িত্বে নবীন ও প্রবীণদের মিলিয়ে গড়ে উঠেছে ২৬ জনের শক্তিশালী দল। তবে আসুন দেখে নেওয়া যাক একনজরে।

ইউরোপিয়ান ককপিটরা তৈরি (Belgium World Cup 2026 Squad)
ম্যানেজার রুবি গার্সিয়ার কোচিংয়ে বেলজিয়ামের দল।
গোলরক্ষকের ভূমিকায় সেই চেনা পরিচিত মুখ থিবো কুর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্সের মতো খেলোয়াড়রা।

দলের ডিফেন্সের নেতৃত্ব দেবেন টিমোথি কাস্টাগনে, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, টমাস মিউনিয়ার, নাথান এনগোয়, হোয়াকিন সেস ও আর্থার থিয়েট।
মাঝমাঠের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ কিংবদন্তি খেলোয়াড় কেভিন ডি ব্রুইন। সঙ্গে থাকছেন আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি টিলেমানস, হান্স ভানাকেন ও অ্যাক্সেল উইটসেল।
Abhishek Banerjee: “৪ তারিখের পর শেষকৃত্যের ব্যবস্থা লাগবে”@MamataOfficial @abhishekaitc @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengal #westbengalcm #westbengalnews #falta #abhishekbanerjee #bengalliberty pic.twitter.com/fiOmRJMXSG
— Bengal Liberty (@bengalliberty1) May 24, 2026
আক্রমণের দায়িত্বে সেই রোমেলু লুকাকু সঙ্গে চার্লস ডি কেটেলারে, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ পারদো, ডডি লুকেবাকিও, ডিয়েগো মোরেইরা, অ্যালেক্সিস সেলেমেকার্স ও লিয়ান্দ্রো ট্রোসার্ড।

বেলজিয়ামের সুবর্ণ সুযোগ (Belgium World Cup 2026 Squad)
গ্রুপ – জি তে ১৬ জুন মোহ সালাহর মিশরের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ককপিটরা। ২২ জুন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে যেকোনো দলকে যখন-তখন হারানোর ক্ষমতা রাখা দল ইরানের। ২৭ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন বিশ্বকাপ জিততে পারেনি। পারবে কি নতুন দল বিশ্বকাপের ট্রফি জিতে ইতিহাস গড়তে? সেই দিকেই নজর ফুটবল সমর্থকদের।

