Ratna Debnath statement
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
এক সর্বহারা মায়ের হাহাকার, মেয়ের মৃত্যুর বিচার – প্রশস্ত করেছে জয়ের পথ (Ratna Debnath statement)। সন্তানহারা মা শুধু আত্মবিশ্বাস আর মনের বলে বিধায়কের পদ অর্জন করেছেন। একদিকে তিলোত্তমার বিচার, অন্যদিকে নির্মম শাসনের বিনাশ – মাঝে সেতুর আকারে দাঁড়িয়ে তিনি, পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। জিতেছেন মানুষের বিশ্বাসে। আজ, নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তিনি। দুই নারী, একজন সন্তানহারা, অপরজন ক্ষমতাহারা – হারিয়েছেন দুজনেই নিজেদের শেষ আশ্রয়কে। প্রার্থক্য একটাই, একজন সত্যের জন্য লড়ে চলেছেন দুই বছর ধরে, অপরজন দম্ভের দন্ডে দণ্ডিত, গদিহীন হয়েছে নিজের রাজ্যের কাছে (Ratna Debnath statement)।

আজ, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজের বুকভরা যন্ত্রনা চেপে আঙুল তুললেন মমতা ব্যানার্জীর দিকে, রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা। না, তবে কোন রাজনৈতিক ক্ষোভ নয়, শুধুই কর্মফল।
“আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে নির্যাতিতার মা লেখেন, “আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে…. মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক – শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।” এরপরেই উঠে আসে গায়ে কাঁটা দেওয়া লাইন – ” আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা! আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি! ….. আর উনি ওনার চোদ্দ তোলার গদি হারিয়েছেন—অপেক্ষা করুন উনি ওনার অপরাধী টীম সবার আরো করুন পরিণতি দেখতে পাবেন ”
আমার পরিচয় আমি ডাক্তার দেবনাথের গর্বিত মা

‘করুণ পরিণতি’র হুঁশিয়ারি!
তিলোত্তমার বিচারপ্রক্রিয়াকে ধামাচাপা দেওয়া করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরজি কর কাণ্ডের পর যে ‘থ্রেট কালচার’ ও প্রমাণ লোপাট – সবকিছুর সাক্ষী ছিল গোটা বিশ্ব। আজ, বৈঠকের পর ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে সোজাসাপটা হুঁশিয়ারি, “অপেক্ষা করুন, উনি ওনার অপরাধী টিম সবার আরও করুণ পরিণতি দেখতে পাবেন।”
১৪ তলার গদি বদল
এই নবান্নের ১৪ তলায় বসে একসময় তিলোত্তমার বাবা-মায়ের আন্দোলনকে দমানোর চেষ্টা হয়েছিল, বিভিন্ন ভাবে হেনস্থা করেছিলেন মমতা ব্যানার্জী। আজ সেই ১৪ তলায় বসেই নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিলোত্তমার মা। বদলেছে সময়ের পাতা। ধীরে ধীরে উঠে আসছে একের পর এক সত্যি! এখন অপেক্ষায় দিন গুনছে দেবনাথ দম্পতি। এবার হয়তো বিচার পাবে তিলোত্তমা…

