bjp cabinet minister
Bengal Liberty:
লোকভবনে পূর্ণাঙ্গ রূপ পেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভা (BJP cabinet minister)। ৩৫ সদস্যের এই মন্ত্রিসভায় অভিজ্ঞতার ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখল রাজ্য সরকার। বিজেপি সরকারের অন্যতম স্তম্ভ ও দীর্ঘদিনের সংগঠক হিসেবে পরিচিত ১৩ জন অভিজ্ঞ ও বিশ্বস্ত নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে সামিল করলেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে একাধিক প্রবীণ বিধায়ক মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন।

অভিজ্ঞতার ওপর আস্থা BJP cabinet minister
প্রচলিত প্রবাদ, ‘পুরনো চাল ভাতে বাড়ে’। সেই দর্শনকেই সামনে রেখে অভিজ্ঞ নেতাদের ওপর আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী। তাপস রায়, অর্জুন সিংহ, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখার্জি, অশোক দিন্দা, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ, কল্যাণ চক্রবর্তী, অজয় কুমার পোদ্দার, অরূপ কুমার দাস এবং দীপক বর্মণের মতো অভিজ্ঞ বিধায়কেরা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

আবেগপ্রবণ অর্জুন সিংহ
দীর্ঘ রাজনৈতিক জীবনের পর অবশেষে মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন অর্জুন সিংহ। শপথ গ্রহণের পর আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বহু দিনের অপেক্ষার অবসান হলো। রাজনৈতিক জীবনে অনেক ঝড়-ঝাপটা এসেছে। অবশেষে মানুষের সেবা করার আরও বড় সুযোগ পেলাম। আমার ওপর আস্থা রাখার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

