Senegal World Cup Squad
Bengal Liberty, ২ জুন ২০২৬:ফিফা বিশ্বকাপ একেবারে দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েক দিনের(Senegal World Cup Squad) অপেক্ষা, তারপরই শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বের সেরা তারকাদের পায়ের জাদুতে ফুটবলপ্রেমীরা আবারও মেতে উঠতে প্রস্তুত। এরই মধ্যে অংশগ্রহণকারী প্রায় সব দলই তাদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। পিছিয়ে নেই আফ্রিকার অন্যতম শক্তিশালী দল ও আফকন চ্যাম্পিয়ন সেনেগালও। কিংবদন্তি সাদিও মানের নেতৃত্বে অবশেষে ঘোষণা করা হয়েছে ‘লায়ন্স অব তেরাঙ্গা’-র ২৬ সদস্যের বিশ্বকাপ দল। এক নজরে দেখে নেওয়া যাক সেই স্কোয়াড।

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড(Senegal World Cup Squad)
গোলরক্ষক:
এদুয়ার মেন্ডি, মোরি দিয়াও, ইয়েভান দিউফ।
ডিফেন্ডার:
কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, আবদুলায়ে সেক, ইসমাইল ইয়াকবস, ক্রেপিন দিয়াত্তা, এল হাজি মালিক দিউফ, মামাদু সার, অ্যান্টোইন মেন্ডি।
মিডফিল্ডার:
ইদ্রিসা গানা গুইয়ে, পাপে মাতার সার, পাপে গুইয়ে, লামিন কামারা, পাথে সিস, হাবিব দিয়ারা।
ফরোয়ার্ড:
সাদিও মানে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, ইলিমান এনদিয়ায়ে, বাম্বা দিয়েং, শেরিফ এনদিয়ায়ে, ইব্রাহিম এমবায়ে, অসানে দিয়াও।
সেনেগালের সামনে বড় চ্যালেঞ্জ(Senegal World Cup Squad)
গ্রুপ ‘আই’ থেকে শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্সের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লায়ন্স অব তেরাঙ্গা। এরপর তারা মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ের, যারা শেষ আট ম্যাচে ৩২টি গোল করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেনেগালের প্রতিপক্ষ মিশর।

বিশ্বকাপে সেনেগালের সফর(Senegal World Cup Squad)
এখন পর্যন্ত সেনেগাল চারবার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। ২০০২ সালে নিজেদের প্রথম বিশ্বকাপেই চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।
এরপর দীর্ঘ ১৬ বছর পর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটে সেনেগালের। সেই আসরে তারা গোল পার্থক্য ও গোলসংখ্যার বিচারে জাপানের সঙ্গে সমতায় ছিল। তবে বেশি হলুদ কার্ড পাওয়ার কারণে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে ‘ফেয়ার প্লে’ টাইব্রেকারে বিদায় নিতে হয় তাদের।
২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত পৌঁছালেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে তাদের অভিযান শেষ হয়। তবে এবারও শক্তিশালী স্কোয়াড, প্রবল আত্মবিশ্বাস এবং সমর্থকদের প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে ভালো ফল করার লক্ষ্যে মাঠে নামবে লায়ন্স অব তেরাঙ্গা।


