TMC leader Ondal
Bengal Liberty : পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হলো। শুক্রবার পশ্চিম বর্ধমানের অন্ডালের বাঁকোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় জনতা ও বিজেপি কর্মীরা ওই গোডাউনের তালা ভেঙে ভেতরে ঢোকেন।
ত্রাণের সাথে আপত্তিকর সামগ্রী (TMC leader Ondal)
গোডাউনের ভেতর থেকে গরিব মানুষের জন্য বরাদ্দ প্রচুর শাড়ি, কাপড় ও মশারি উদ্ধার হয়েছে। এর পাশাপাশি সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাকও সেখানে মজুত ছিল। একটি ঘর থেকে বেশ কিছু কন্ডোমের প্যাকেটও পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সরকারি সামগ্রীগুলি এখানে লুকিয়ে রেখে পাচার করা হত।

ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (TMC leader Ondal)
খবর পেয়েই এলাকায় বিশাল উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে অন্ডাল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। তবে এই বিষয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বা তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

