Switzerland Formation 2026
Bengal Liberty, ১২ জুন ২০২৬ : চলতি বিশ্বকাপের ‘গ্রুপ বি’-তে কাতার, বসনিয়া ও কানাডার সঙ্গে রয়েছে(Switzerland Formation 2026) টুর্নামেন্টের অন্যতম কঠিন প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বিগত কয়েকটি বিশ্বকাপের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালে সুইসদের প্রবেশ প্রায় নিশ্চিত। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন বা জার্মানির মতো বিশ্বচ্যাম্পিয়নদের সামনেও শেষ মুহূর্ত পর্যন্ত সমান তালে লড়াই চালিয়ে যাওয়ার ট্র্যাক রেকর্ড রয়েছে তাদের। এবারও সেই একই লড়াকু মনোভাবকে সঙ্গী করে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া মুরাত ইয়াকিনের ছেলেরা।
মুরাত ইয়াকিনের কোচিং সফর(Switzerland Formation 2026)
এফসি বাসেলের কোচ হিসেবে ইয়াকিন দলটিকে পরপর দুটি সুইস লিগ শিরোপা জেতান এবং ইউরোপা লিগের সেমিফাইনালে নিয়ে যান। এছাড়া তিনি রাশিয়ার স্পার্তাক মস্কোসহ বেশ কয়েকটি নামী সুইস ক্লাবের ডাগআউট সামলেছেন।

জাতীয় দল: ২০২১ সালের আগস্টে তিনি সুইজারল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। তাঁর অধীনে সুইসরা ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ১৬-তে পৌঁছায় এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে পরাজিত হয়। জাতীয় দল হোক কিংবা ক্লাব—সব জায়গাতেই সমান দক্ষতায় কৌশল সাজাতে সফল তিনি।
ইয়াকিনের রণকৌশল ও ফরমেশন(Switzerland Formation 2026)
সাধারণত ক্লাসিকাল ৪-৩-৩, ৩-৪-৩ কিংবা ৪-২-৩-১ ফরমেশনে দল সাজাতে পছন্দ করেন মুরাত ইয়াকিন। অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিট শাকার নেতৃত্বে এবার প্রথম একাদশে কারা জায়গা করে নেবেন, সেটাই এখন দেখার।
আগামী রবিবার, ১৪ জুন কাতারের বিরুদ্ধে এবারের বিশ্বকাপ সফর শুরু করবে শাকার দল। এবার কি সব বাধা পেরিয়ে শেষ চারে পৌঁছাতে পারবে সুইজারল্যান্ড? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে হাজারো সুইস সমর্থকের মনে।

আরো পড়ুন:- CM Suvendu Adhikari : প্রধানমন্ত্রীর বৈঠকের পরই শুভেন্দুর বক্তব্যে বিকশিত ভারত


