Brazil Formation 2026
Bengal Liberty, ১২ জুন ২০২৬: আগামী রবিবার ভারতীয় সময় ভোররাত সাড়ে তিনটেয় মাঠে নামছে পাঁচ(Brazil Formation 2026) বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের এবারের বিশ্বকাপ অভিযান। এই গ্রুপে মরক্কো ছাড়াও ব্রাজিলের সঙ্গী হাইতি ও স্কটল্যান্ড।
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ২০০২ সালের পর থেকে ট্রফির স্বাদ পায়নি ব্রাজিল। ২০০৬-এ ফ্রান্স, ২০১০-এ নেদারল্যান্ডস, ২০১৪-তে ঘরের মাঠে জার্মানির কাছে লজ্জাজনক হার, আর ২০১৮ ও ২০২২-এ যথাক্রমে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার কাছে পরাস্ত হতে হয়েছে তাদের। ফুটবল বিশ্লেষকদের মতে, বিগত প্রতিটি পরাজয়ের পেছনে অন্যতম বড় কারণ ছিল প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া এবং মাঠের ছোট ছোট ভুল। আর এই কারণেই “ল্যাটিন আমেরিকান জায়ান্ট”রা বড় মঞ্চে নিজেদের স্বাভাবিক ছন্দ বা ‘জোগো বোনিতো’ হারিয়ে ফেলছিল।

একাধিক কোচ ও অধিনায়ক বদলের পর, এবার বিশ্বকাপের ঠিক আগে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ম্যানেজার কার্লো আনচেলত্তির কাঁধে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে তিনিই প্রথম বিদেশি কোচ। আসলে এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বটা ব্রাজিলের জন্য একেবারেই ভালো যায়নি; পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে শেষ করে কোনো রকমে তারা বিশ্বকাপের টিকিট কেটেছে। এমন বিপর্যয়ের পরেই সিবিএফ (CBF) ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে ‘ডন কার্লো’র ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করে।
আনচেলত্তির কোচিং সফর(Brazil Formation 2026)
কার্লো আনচেলত্তিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং সফল ম্যানেজার হিসেবে গণ্য করা হয়। তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এর পাশাপাশি ইউরোপের শীর্ষ পাঁচটি লিগেই (ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি এবং ফ্রান্স) ঘরোয়া লিগ খেতাব জয়ের এক অনন্য ও অতুলনীয় রেকর্ড রয়েছে তাঁর। এসি মিলান, জুভেন্টাস, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন তিনি। পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতার একক কৃতিত্ব কেবল তাঁরই আছে।
তাঁর এই দুর্দান্ত ট্র্যাক রেকর্ড দেখেই এবার আশায় বুক বাঁধছেন লক্ষ লক্ষ ব্রাজিলিয়ান সমর্থক। তবে আন্তর্জাতিক স্তরে প্রথম বারের মতো কোচের ভূমিকায় দেখা যাবে আনচেলত্তিকে। তাই আশার পাশাপাশি সমর্থকদের মনেকিছুটা সংশয় ও চিন্তাও কাজ করছে।
রণকৌশল ও ফরমেশন(Brazil Formation 2026)
কোচ হিসেবে আনচেলত্তি যতটা সফল, বড় বড় প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার জন্য তাঁর রণকৌশলও ততটাই নিখুঁত। সাধারণত তিনি ক্লাসিক ৪-৩-৩ বা ৪-২-৩-১ ফরমেশন ব্যবহার করতে পছন্দ করেন। তবে ফুটবল বিশ্বে তিনি তাঁর বিখ্যাত “ক্রিসমাস ট্রি” (৪-৩-২-১) ফরমেশন উদ্ভাবনের জন্য সর্বাধিক পরিচিত। কোনো কঠোর বা গতানুগতিক নিয়মে আবদ্ধ না থেকে, দলের তারকা খেলোয়াড়দের শক্তির ওপর ভিত্তি করে কৌশল পরিবর্তন করায় তিনি সিদ্ধহস্ত।

এসি মিলানের কোচিং করানোর সময় তাঁর এই “ক্রিসমাস ট্রি” ফরমেশনের সফল সূত্রপাত হয়েছিল। পরবর্তীতে অনেক কোচ এই ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করলেও বিশেষ সুবিধা করতে পারেননি। তবে সময়ের সাথে সাথে রণকৌশল ও পরিস্থিতির পরিবর্তন ঘটে, যার বড় উদাহরণ কার্লো নিজেই। রিয়াল মাদ্রিদে তাঁর শেষ অধ্যায়টি আশানুরূপ না হলেও, নতুন দল ও নতুন চ্যালেঞ্জের সাথে আন্তর্জাতিক মঞ্চে ফের জ্বলে উঠতে প্রস্তুত ‘ডন কার্লো’।
সম্ভাব্য একাদশ: (৪-২-৩-১)(Brazil Formation 2026)
গোলরক্ষক: অ্যালিসন বেকার
ডিফেন্ডার: দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, গুইলহার্মে আরানা / ওয়েন্ডেল
ডিফেন্সিভ মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গুইমারেস
অ্যাটাকিং মিডফিল্ডার/উইঙ্গার: রাফিনহা, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র
স্ট্রাইকার: ম্যাথিউস কুনহা / রদ্রিগো
তারকা ফুটবলার নেইমার জুনিয়র পুরোনো চোটের কারণে হয়তো উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারবেন না। তাঁর এই চোট এখনো পুরো দলকে ভাবাচ্ছে।
এখন দেখার, আনচেলত্তির হাত ধরে এবারের বিশ্বকাপে ফের সাম্বার ম্যাজিক দেখা যায় কি না। হেক্সা বা ষষ্ঠ বারের জন্য বিশ্বসেরা হতে ব্রাজিল কতটা মরিয়া, সেদিকেই নজর থাকবে গোটা ফুটবল বিশ্বের।

আরো পড়ুন:- Brito Passed Away: ফুটবল জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ব্রিটো!


