Prashant Kishor
Bengal Liberty: রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরুর মুখেই বড় সড় ধাক্কা খেলেন প্রশান্ত কিশোর। ডাবল এন্ট্রি ভোটার হওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
জানা যাচ্ছে, বিহার পশ্চিমবঙ্গ দুই রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম রয়েছে।পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ভোটার ঠিকানা ১২১, কালীঘাট রোড। এই ঠিকনা আদপে তৃণমূল কংগ্রেস দপ্তরের। তাঁর ভোটকেন্দ্র হল বি রাণিশঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল। অন্যদিকে, বিহারে তিনি সাসারাম লোকসভা কেন্দ্রের কারগাহার বিধানসভার ভোটার। ভোটকেন্দ্র হল রোহতাস জেলার কোনার গ্রামের মধ্য বিদ্যালয়। সংশ্লিষ্ট গ্রামেই প্রশান্ত কিশোরের পূর্বসূরীর বাস ছিল।
প্রসঙ্গত,২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। ভোট কৌসুলি থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর বর্তমানে বিহারে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দল লড়াইয়ের ময়দানে সামিল হতে চলেছে।
পি.কের মুখে কুলুপ (prasant kishor)
এ প্রসঙ্গে সাংবাদ মাধ্যম তাঁর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলেও, প্রশান্ত কিশোর নিজে কোনও মন্তব্য করেননি। তাঁর দলের এক সিনিয়র সদস্য জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আবেদন প্রক্রিয়া কতদূর এগিয়েছে, সে বিষয়ে কোনও খবর পাননি তাঁরা।
উল্লেখ্য,১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনও ব্যক্তি একাধিক বিধানসভার ভোটার পারেন না।
