SIR
Bengal Liberty: পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজ শুরুর মুখেই সাসপেন্ড হতে চলেছেন ১৪৩ জন বুথ লেভেল অফিসার। তেমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত যেসব বুথ লেভেল অফিসারদের নিয়োগ করা হয়েছিল তাঁরা অনেকেই দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করেন। এহেন সিন্ধান্তের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল কমিশন। সিংহভাগ বুথ লেভেল অফিসার কাজে যোগ দিলেও, এখনও পর্যন্ত কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা নেই তাঁদের। বুধবার দুপুর ৩ টে ৪৫ মিনিট নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ভিডিও কনফারেন্স মারফত ডিইওদের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিন কমিশনের কর্তারা রাজ্যের প্রত্যেক ডিইওদের সঙ্গে এক এক করে কথা বলেন এবং কীভাবে কাজ করা হবে সে বিষয়ে সবিস্তারে জানান। নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখতে গিয়েই ধরা পড়ে রাজ্যের বুথ লেভেল অফিসারদের গাফিলতির বিষয়টা।

কড়াবার্তা কমিশনের (BLOs suspend)
নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বিএলওদের ডেডলাইন বেঁধে দেন। রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিককে কমিশন জানায়,বৃহস্পতিবার বেলা ১২ টার মধ্যে ১৪৩ জন বিএলও যদি কাজে যোগ না-দেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিএলওদের সাসপেন্ড করার কথা ভাববে কমিশন। যাদের মধ্যে রয়েছে কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর কলকাতার বুথ লেভেল অফিসাররা।
